ভাঙতি না দেওয়ায় ‘তোদেরকে দেখে নিব’ বলে হুমকি, রাতে এসে কুপিয়ে হত্যা

সেপ্টেম্বর 27, 2026
by

‘তোদেরকে দেখে নিব। তাই বলে ওরা চলে যায়। আনুমানিক রাত ১২টা ৪৫ মিনিটে তারা আবার আসে। আমার আব্বাকে তারা ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। সামান্য টাকা ভাঙতির জন্য এটা তারা করেছে। নেশাগ্রস্ত তারা। এই তুচ্ছ একটা বিষয়কে কেন্দ্র করে তারা আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি তাদের বিচার অবশ্যই চাই। তাদের ফাঁসি যেন হয়।’

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কান্নাজড়িত কণ্ঠে এভাবে কথাগুলো বলছিলেন রাজশাহী নগরীর ডিঙাডোবায় নিহত বারিউল ইসলামের (৪০) অনার্স পড়ুয়া একমাত্র ছেলে মোহম্মদ তানভীর হোসেন।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে একটার দিকে তানভীরের বাবাকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তানভীর দাবি করেন, দোকানও ভাঙচুর করেছে। এলাকাতে ইটপাটকেল মারে। পেট্রোল বোমাও হামলা করে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে আমাদেরকে ভয় দেখায়। দোকানে আমার প্রায় দেড় লাখ টাকার সিগারেট ছিল, লুট হয়েছে।

ঘটনার বিবরণ দিতে গিয়ে তানভীর বলেন, শনিবার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক ৭টার সময় এখানে (দোকানে) তিনজন এসেছিল এই গলিতে মাদক কিনতে, হয়তো বা। তারা এসে আমার দোকানে একটি ২০০ টাকার নোট দিয়ে বলে ভাঙতি করে দাও। আমি (তানভীর) দুইটা ১০০ টাকার নোট দিয়েছিলাম। তারা বলছে ১০০ টাকা আবার দুইটা ৫০ টাকা করে দাও। আমি বলছি যে নাই। আমার আব্বা (বারিউল) ঘুম থেকে কেবলই উঠে এসে দাঁড়িয়েছে এখানে। উনারা আমার আব্বাকে বলছে ভাঙতি দিল না কেন? তাই বলে আমার আব্বার কলার ধরে নিয়েছে। কলার ধরে আমার আব্বাকে মারছে। আমি তাকে ছাড়ানোর চেষ্টা করি। পরে আমার আরো চাচারা এলাকাবাসী সবাই এসে ওদেরকে ছুটাতে গিয়ে ওরা ড্রেনে পড়ে যায়। ওদের একজনের মাথা ফেটে যায়। তখন ওনারা বলে তোদেরকে দেখে নিব। তাই বলে ওরা চলে যায়।

তিনি আরও বলেন, আনুমানিক রাত ১২টা ৪৫ মিনিটে তারা আবার আসে। প্রায় ৪০ থেকে ৫০ জন নিয়ে আসে। তাদের হাতে বড় বড় রামদা ছিল, পাশলি (ধারানো হাসুয়া) ছিল এবং অস্ত্রও ছিল। তারা আমাদের উপরে হামলা করে। আমার আব্বাকে তারা ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। আব্বাকে বাঁচাতে গিয়ে কয়েকজন আহত হন। তারা মেডিকেলে ভর্তি আছে। আমার আব্বার কুপিয়ে মেরেছে। সামান্য ভাঙতির জন্য এটা তারা করেছে। নেশাগ্রস্ত তারা। এই তুচ্ছ একটা বিষয়কে কেন্দ্র করে তারা আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি তাদের বিচার অবশ্যই চাই। তাদের ফাঁসি যেন হয়।

এরআগে দুপুর ১২টার দিকে ডিঙাডোবা এলাকার নিহত বারিউল ইসলামের বাড়িতে গিয়ে দেখা গেছে, স্বজনদের আহাজারি করতে। বারিউল ইসলাম দীর্ঘদিন থেকে এলাকার মোড়ে ভ্যারাইটি স্টোর দিয়ে ব্যবসা করেন। তার দোকানের নাম তানভীর ভ্যারাইটি স্টোর। নিহতের স্বজনদের দাবি- গতকাল শনিবার মূলত এই দোকানে ঘটনার সূত্রপাত। এই দোকানেও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। দোকানের সামনে পেট্রোল বোমা পড়ে ছিল। দোকানের বারান্দায় আগুনের ধোঁয়ার কালি লেগে আছে। এছাড়া দোকানের মালামাল এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে।

এদিকে, ঘটনার পর আইনশৃখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আলমত সংগ্রহ করেছে। একই সঙ্গে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। এই ঘটনায় বিকেল তিনটার দিকে নগরীর রাজপাড়া থানায় নিহতের স্ত্রী কয়েজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এরআগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত শেষে দুপুর আড়াইটার দিকে মরদেহ নিয়ে আসা হয় ডিঙাডোবা এলাকায়। এরপর বাদ আসর মহিষবাথান কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ বিষয়ে রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মোবাইল বিক্রি না করায় কিশোরকে গলাটিপে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন

ভোলা সদর উপজেলায় মোবাইল বিক্রি না করায় কিশোর রেদোয়ান রাসেলকে

বছরটি খুবই গুরুত্বপূর্ণ, যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে

এ বছরটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এ অবস্থায় আইন-শৃঙ্খলা