রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই

সেপ্টেম্বর 30, 2026
by

বলিউড আইকন ঐশ্বরিয়া রাই বচ্চন। বিখ্যাত ফ্যাশন শো-এর মঞ্চে নামিদামি সব আন্তর্জাতিক তারকাদের ভিড়ে রানির মতো র‌্যাম্প কাঁপালেন। আইফেল টাওয়ার ও একোল মিলিটেয়ারের মনোমুগ্ধকর পটভূমিতে আয়োজিত এই জমকালো সন্ধ্যায় শো-এর গ্র্যান্ড ফিনালেতে হেঁটে নজর কাড়েন তিনি।

সেলিব্রিটি স্টাইলিস্ট মোহিত রাইয়ের পরিকল্পনায় ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন ‘ইয়ারা শুমেকার’-এর শরৎ/শীতকালীন ২০২৬-২০২৭ কালেকশনের একটি কাস্টম ভেলভেট গাউন। থ্রি-ডি ফ্রিঞ্জ এম্ব্রয়ডারি এবং ক্রিস্টাল খচিত কেপসহ এই টু-পিস ভেলভেট গাউনটিতে ছিল গভীর নেকলাইন ও ফিটেড সিলুয়েট, যা তার সৌন্দর্যকে আরও নিখুঁতভাবে ফুটিয়ে তোলে।

একইসঙ্গে রাজকীয় আবহ তৈরি করতে গাউনের সঙ্গে রাখা হয়েছিল মুক্তো ও ক্রিস্টালের বর্ডার দেওয়া এক অনন্য কেপ। তবে পোশাক ছাপিয়ে নেটপাড়ায় সবচেয়ে বড় চমক ছড়িয়েছে ঐশ্বরিয়ার নতুন চুলের রঙ! প্যারিসের রাজকীয় মঞ্চেই তিনি প্রথমবার প্রকাশ্যে আনেন তার ‘ফায়ারি রেড’ হেয়ার কালার।

সাইড পার্টিংয়ের সফট ওয়েভ চুলে দারুণ মানিয়েছিল তাকে। সঙ্গে ডায়মন্ডের ক্রাউন, মানানসই আংটি, বোল্ড রেড লিপস্টিক আর উইংড আইলাইনারে তাকে যেন রূপকথার খল চরিত্র ‘মেলফিসেন্ট’-এর মতো মায়াবী ও আকর্ষণীয় দেখাচ্ছিল।

ঐশ্বরিয়ার এই নতুন রূপ নিয়ে প্রশংসায় ভাসছেন ভক্তদের পাশাপাশি বিশ্বখ্যাত ফ্যাশন পেজগুলো। আন্তর্জাতিক ফ্যাশন ওয়াচডগ ‘ডায়েট সব্য’ তার ছবি পোস্ট করে লেখে, ‘১৯৯৪ সালের এক রাতে যে ডিভার জন্ম হয়েছিল, তিনি আজ ২০২৬-এ দাঁড়িয়েও নিজের সেই মহিমা নিখুঁতভাবে ধরে রেখেছেন!’

সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ভক্ত আবেগপ্লুত হয়ে মন্তব্য করেছেন, ‘তারা যা-ই করুক না কেন, আপনাকে অপছন্দ করানো সম্ভব নয়!’ অন্য একজন লিখেছেন, ‘এটা আসলে ঐশ্বরিয়ার দুনিয়া, আমরা কেবল এখানে বাস করছি!’ ভক্তদের একাংশ আবার পরিবারকে টেনে এনে রসিকতা করে মনে করিয়ে দেন, ‘জয়া বচ্চনের মনে রাখা উচিত, তিনি ঐশ্বরিয়ার মতো বিশ্বসুন্দরীর শাশুড়ি!’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নতুন বছরে যেসব প্রতিপক্ষের বিপক্ষে খেলবে মেসি-আলভারেজরা 

২০২৪ সালকে স্মরণীয় করে আর্জেন্টিনা জাতীয় দল একটি সফল বছরের

ইকুয়েডরে কারাগারের পরিচালক সশস্ত্র হামলায় নিহত

ইকুয়েডরে এক কারাগারের পরিচালক মঙ্গলবার সশস্ত্র হামলায় নিহত এবং দুই