৪.৫ মাত্রার ভূমিকম্প, পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালো ইরান?

অক্টোবর 10, 2024
by

৫ অক্টোবর, রাত পৌনে ১১টা। ইরানের সেমনান প্রদেশ। সেখানে ৪.৫ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। এর কিছুক্ষণ পরেই কেঁপে ওঠে ইসরায়েলের মাটিও। দীর্ঘ দূরত্বের দুই জায়গায় কম্পনের ‘তীব্রতা এবং সময়ের পার্থক্য’ বিবেচনায় অনেকে মনে করছেন খুব সম্ভবত ইরান তার প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে। যার কারণে ইরান ও ইসরায়েলে সেই কম্পন অনুভূত হয়েছে।

আমেরিকার ভূতাত্ত্বিক জরিপের (ইউএস জিয়োলজিক্যাল সার্ভে) দেওয়া তথ্য অনুযায়ী, মাটির ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এবং জায়গাটি ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি।

প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা বলছেন, ইরানে হওয়া ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ভূ-পৃষ্ঠের যতটা গভীরে ছিল তা পরমাণু বোমা পরীক্ষার জন্য খুবই আদর্শ। তাদের দাবি, একই কায়দায় আণবিক বোমার পরীক্ষা চালানো দেশের সংখ্যা নেহায়েত কম নয়। ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়াসহ আরও কয়েকটি দেশ অতীতে এই একই উপায়ে পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে।

দীর্ঘদিন ধরেই আণবিক হাতিয়ার তৈরির চেষ্টা চালাচ্ছে তেহরান। আমেরিকা আগেই জানিয়েছিল, ইরানের প্রতিরক্ষা গবেষকরা পরমাণু অস্ত্র তৈরির প্রায় কাছে পৌঁছে গিয়েছেন। তারা চাইলেই কয়েক দিন বা সপ্তাহের মধ্যে পরমাণু বোমা তৈরি করতে পারবেন।

অক্টোবরের শুরুতেই দখলদার ইসরায়েলে প্রায় ২০০ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। ওই ঘটনার প্রতিশোধের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে ইরান পালটা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলে আরও ভয়াবহ হামলা চালাবে তেহরান।

ইরান-ইসরায়েল উত্তেজনায় মধ্যপ্রাচ্য যখন তার ইতিহাসের সবথেকে বড় সংঘাতের ঝুঁকির মধ্যে ঠিক সেই মুহূর্তে এই অস্বাভাবিক ভূমিকম্প জল্পনাকে আরও বাড়িয়ে তুলেছে। যদিও এ বিষয়ে ইরানের কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি, তবে অস্বীকারও করেনি তেহরান। এমনকি কয়েকদিন আগেই পরমাণু বোমা তৈরির ইঙ্গিত দিয়েছেন খোদ ইরানের শীর্ষ এক কর্মকর্তা।

ইরান অবজারবারের এক্সে দেওয়া বার্তায় আয়াতুল্লাহ খামেনির প্রতিনিধি বলেছেন, প্রয়োজন হলে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করবো। ইসলামের দৃষ্টিতে পারমাণবিক অস্ত্র তৈরি এবং ব্যবহার জায়েজ নয়। কিন্তু মুসলিম এবং ইরানি জনগণের সাহায্যে প্রয়োজনে সেই উদ্যোগও আমরা নেব।

বিভিন্ন সংবাদ সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ভূমিকম্পের সময় ও ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ইরানের কোনো কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত বা প্রত্যাখ্যান করেননি। তবে কিছু মানুষ মানচিত্র এবং গ্রাফ শেয়ার করে ব্যাখ্যা করেছেন, কেন এটা পারমাণবিক বোমা হতে পারে।

অনেকে ওই এলাকার ভূতাত্বিক গঠনকে ব্যাখ্যা করে বলছেন, ভূমিকম্পটি যে এলাকা থেকে উৎপন্ন হয়েছে সেখানকার ভূত্বকের গঠন এমন নয় যা ভূমিকম্প সৃষ্টি করতে পারে। তাই তারা মনে করছেন, খুব সম্ভবত ভূগর্ভে ইরানের পরমাণু অস্ত্র পরীক্ষার কারণেই এই কম্পনের সৃষ্টি হয়েছে।

খবরে আরও বলা হয়, পশ্চিমারা কয়েক দশক ধরে অভিযোগ করে আসছে যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি শুরু করেছে। ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর আহ্বান জানিয়েছেন। সেই হুমকির জবাবেই কি ইরান পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালো?

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, তবে কি তেহরানকে এ বার থেকে পরমাণু হাতিয়ার দেশ বলতে হবে। সংবাদমাধ্যমটি বলছে, ইরান সত্যি সত্যিই পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে ইসরায়েলের পক্ষে সেখানে প্রত্যাঘাত করা মোটেই সহজ হবেনা। সে ক্ষেত্রে মুখোমুখি লড়ায়ের ময়দানেই দেখা যাবে দুই আণবিক শক্তিধর দেশকে। যার আঁচে পুড়তে পারে গোটা পশ্চিম এশিয়া।

সংবাদমাধ্যমটি বলেছে, ইরানের যে ভূগর্ভস্থ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর ক্ষমতা রয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে এই সংক্রান্ত কোনও ছবি প্রকাশ্যে আসেনি। এমনকি ইরানও এখনো এ সংক্রান্ত কোনো তথ্য দেয়নি। তাই তেহরানের পরমাণু হাতিয়ারের পরীক্ষা চালানোর বিষয়টি এখনো নিশ্চিত নয়।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন প্রথম বার পরমাণু হাতিয়ার তৈরি করে আমেরিকা। ১৯৪৫ সালের ৬ ও ৯ অগস্ট এই বোমা জাপানের হিরোশিমা ও নাগাসাকির উপর ফেলেছিল ওয়াশিংটন। ফলে প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় দ্বীপরাষ্ট্রের ওই দুই শহর। প্রাণ হারান কয়েক লক্ষ মানুষ। আমেরিকার ওই পরমাণু হামলার পরই শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।

আমেরিকার পর আর কোনও দেশ অবশ্য এখনও পর্যন্ত পরমাণু হামলা চালায়নি। তবে পৃথিবীতে সবথেকে ধ্বংসাত্মক এই অস্ত্র তৈরি করে ফেলেছে ইউরোপ ও এশিয়ার অনেক রাষ্ট্রই। তালিকায় রয়েছে রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চিন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল।

পরমাণু শক্তিধর দেশগুলির মধ্যে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। ইসলামী দেশগুলির মধ্যে একমাত্র পাকিস্তানের হাতে রয়েছে পরমাণু অস্ত্র। ইরান এটি তৈরি করতে পারলে দ্বিতীয় ইসলামী দেশ হিসাবে আণবিক হাতিয়ারের অধিকারী হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

একদিন এগিয়ে ৩ জানুয়ারি সমাবেশ করবে ২৫ ক্যাডার

প্রশাসন ছাড়া ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদে’র

অন্তর্বর্তীকালীন সরকার পদ্মা সেতু প্রকল্পে ব্যয় সাশ্রয় করেছে ১ হাজার ৮২৫ কোটি টাকা : মুহাম্মদ ফাওজুল কবির খান

বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন, সেতু ও