মুশফিকের জায়গায় দ্বিতীয় ম্যাচে সুযোগ পাচ্ছেন কে, জানালেন মিরাজ

নভেম্বর 8, 2024
by

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারছে না বাংলাদেশ। সিরিজের শুরুতে সাকিব আল হাসান পরে লিটন দাসও ছিটকে যান দল থেকে। এ ছাড়া ভিসা জটিলতায় প্রথম ওয়ানডেতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি নাহিদ রানা ও নাসুম আহমেদ। সর্বশেষ ইনজুরিতে ছিটকে গেলেন মুশফিকুর রহিম।

সব মিলিয়ে দ্বিতীয় ওয়ানডের আগে কিছুটা অস্বস্তিতে রয়েছে টাইগাররা। সিরিজ বাঁচানোর ম্যাচের কম্বিনেশন কেমন হবে তা নিয়ে রয়েছে কৌতূহল। 

ম্যাচের আগের দিন আজ (শুক্রবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘দলের সমন্বয়ের কথা যদি বলেন দেখুন, আমাদের কিন্তু অপশনও খুব বেশি নেই। লিটন দাস অসুস্থ, সে থাকলে দলের সমন্বয়টা আরও ভালো থাকতো হয়ত। যেহেতু ওইরকম সুযোগ নেই, জাকের আলির জন্য বেস্ট অব লাক।


উইকেটকিপার ব্যাটার হিসেবে জাকের আলি ছাড়া আর কোনো বিকল্পও নেই এই মুহূর্তে বাংলাদেশের জন্য। তাকে নিয়ে মিরাজ আরও বলেন, ওর জন্য ভালো একটা সুযোগ। সুযোগ আসছে, ও যদি শতভাগ দিতে পারে অবশ্যই ওর নিজের ক্যারিয়ারের জন্যও ভালো, দেশের জন্যও ভালো হবে।’

প্রথম ম্যাচে আফগানিস্তান ২৩৫ রান করলেও বোলারদের আলাদা করে প্রশংসা করলেন মিরাজ, ‘না, এটা কখনই মনে হয়নি। যেহেতু আমাদের পেস বোলাররা ভালো বোলিং করেছে, খুব দ্রুত পাঁচটা উইকেট নিয়েছে। আমরা মিডল অর্ডারে উইকেট পাইনি, ওরা শতরানের জুটি গড়েছে। আমি মনে করি বোলিংয়ে আমাদের পেস বোলাররা খুবই ভালো বোলিং করেছে।’

‘দারুণ শুরু করেছে ফিজ, শরিফুল, তাসকিন তিনজনই। কিন্তু আমার কাছ থেকে যতটা প্রত্যাশা ছিল ওতটা আমি পূরণ করতে পারিনি আমি মনে করি। মিডল ওভারে আমি আর রিশাদ যদি দুইটা উইকেট বের করতে পারতাম তাহলে আমাদের জন্য সহজ হয়ে যেতো। হয়ত আমি রান কম দিয়েছি কিন্তু দল আমার কাছে প্রত্যাশা করে উইকেট এনে দেয়া। কারণ আমার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ দলে। আমি যদি উইকেট নিতে পারি, রান করতে পারি তাহলে আমি মনে করি বাংলাদেশ দলের জয়ে ভূমিকা রাখে।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নিজেকে রাজাকার বলে স্লোগান দেওয়া রাষ্ট্রদ্রোহিতার শামিল, শাস্তির দাবি

 ‘তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার’- স্লোগান দেওয়া মুক্তিযুদ্ধের চেতনা

দ. কোরিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, নিহত অন্তত ৪

দক্ষিণ কোরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া দাবানলে দেশটির অন্তত