ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে কেন সাকিবের নাম সরালো আইসিসি 

নভেম্বর 14, 2024
by

আইসিসির র‍্যাঙ্কিংয়ের বড় তালিকায় অনেকটা দিন ধরেই বাংলাদেশের পতাকাটা ধরে রেখেছিলেন সাকিব আল হাসান। ক্রিকেটের সব ফরম্যাটেই অলরাউন্ডারের তালিকায় সাকিব আল হাসানের নামটা থাকতো ওপরের দিকেই। সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের পর তার নামটা সেখান থেকে সরিয়ে নিয়েছে আইসিসি। টেস্ট ফরম্যাটে তার অবসরের স্পষ্ট কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি। 

তবে আইসিসি বিষ্ময়ের জন্ম দিয়েছে ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে সাকিব আল হাসানের নামটা সরিয়ে দিয়ে। সবকিছু মেনে নিলেও এখন পর্যন্ত সাকিব বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটেই কেবল নিজেকে ধরে রেখেছেন। যদি আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটের র‍্যাঙ্কিংয়ের পর্দায় তার নাম নেই। বাংলাদেশি অলরাউন্ডারের নামটা সেখানে দেখতে না পেয়ে অবাকও হয়েছেন অনেকেই। 

অবশ্য আইসিসি সাকিবের নামটা র‍্যাঙ্কিং থেকে সরিয়েছে নিজেদের নিয়মের কারণেই। এক বছর কোনো ম্যাচ না খেললে নাম ওঠে না আইসিসির তালিকা থেকে সরিয়ে ফেলা হয় নাম। বাংলাদেশের অলরাউন্ডারের সঙ্গেও তাইই ঘটেছে। ২০২৩ সালের ৬ নভেম্বরের পর থেকে যে দেশের জার্সিতে একদিনের ক্রিকেটে আর খেলেননি সাকিব। 

বিশ্বকাপে বহুল আলোচিত শ্রীলংকার বিপক্ষে ম্যাচটাই সাকিবের শেষ ওয়ানডে ম্যাচ। সেই ম্যাচটায় সাকিব ছিলেন অধিনায়ক। টাইমড আউটের আলোড়ন তোলা ঘটনাও হয়েছিল সেদিন। আবার সাকিব ছিলেন ম্যান অব দ্য ম্যাচ। বিশ্বকাপের শেষ ম্যাচটা বাংলাদেশের খেলা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেটায় ছিলেন না সাকিব। এরপর বাংলাদেশ দুইটি সিরিজ খেললেও সাকিব ছিলেন না স্কোয়াডে। 

সাকিব অবশ্য একটি ম্যাচ খেললেই আবারো ঢুকে পড়বেন র‍্যাংকিংয়ে। এ মুহূর্তে ওয়ানডের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন মোহাম্মদ নবী। দুইয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা, তিনে আরেক আফগান রশিদ খান। চতুর্থ স্থানে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। 

সাকিব আল হাসানের বর্তমান পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নেবেন তিনি। তবে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের সঙ্গে বিতর্কিত হয়েছেন সাকিব নিজেও। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের আছে আর তিন ওয়ানডে। উইন্ডিজ সফরের সেই ম্যাচগুলোতে সাকিব থাকবেন কি না তা জানা যায়নি। সেক্ষেত্রে দোদুল্যমান চ্যাম্পিয়ন্স ট্রফিতেই হয়ত শেষবার দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। 

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের হামলা

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে দুইজন

মাঠে নেমেই বাবরের এক রেকর্ড, অপেক্ষায় ২ বিশ্বরেকর্ড

ব্রিসবেনে ব্যাপক বৃষ্টি আর বজ্রপাতের কারণে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যেকার