ইডেনে বসবে তারকার মেলা, শাহরুখ-সালমানের সঙ্গে থাকছেন কে কে
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বরাবরই আগ্রহের পারদ তুঙ্গে থাকে দর্শকমহলে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ইডেন গার্ডেন্সে আইপিএল-এর ১৮তম আসর শুরু হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের মধ্যে দিয়ে। যেই ম্যাচের আগে বড় করে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা সাজানো হয়েছে।