রূপগঞ্জে স্ত্রীকে কুপিয়ে মারল স্বামী
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী রোকসানা বেগমকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন স্বামী নুর জামাল। এ সময় পাঁচ বছরের শিশুকন্যা জান্নাত চিৎকার করলে তাকেও কুপিয়ে আহত করে পাষণ্ড বাবা। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে তারাব পৌরসভার তেতলাব এলাকায় শহীদ মিজির বাড়িতে