দেশের বন্ধ পাটকল চালু ও শ্রমিকদের বকেয়া পাওয়া পরিশোধসহ ৯ দফা দাবি জানিয়েছেন পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের নেতারা। সোমবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবির তুলে ধরেন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট
তিন বছর আগে ২০২১ সালে ১৭ আগস্ট মওলানা ভাসানীর মাজারে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় টাঙ্গাইলে মামলা হয়েছে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাবেক তিন এমপিসহ ৩৪ জনের বিরুদ্ধে এ মামলা
আজ সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডি থেকে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ বিষয়ে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পাঁচটি
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক, মুখপাত্র আমির হোসেন আমু ও ঝালকাঠি-১ আসনের নৌকার আলোচিত সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন। সোমবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। অফিস আদেশে বলা হয়ে,
সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত অনেক কর্মচারী নিজেদের কাজের প্রয়োজনের চেয়ে বেশি সরকারি গাড়ি ব্যবহার করছেন। এমনকি অনেক ক্ষেত্রে, কোনো যুক্তি ছাড়াই অন্যান্য সংস্থা থেকে গাড়িও আনা হচ্ছে। এছাড়া, অনেক কর্মচারী গাড়ির ঋণ নিয়েও নিজের গাড়ি ব্যবহার না করে সরকারি গাড়ি ব্যবহার করছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মুসতাক আহমেদকে ক্লাস-পরীক্ষাসহ সকল প্রকার একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুলের নেতৃত্বে অনুষ্ঠিত বিভাগের একাডেমিক কমিটির সভায় এই
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আব্দুন নূর মুহাম্মদ আল-ফিরোজকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান
প্রধান উপদেষ্টার সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং দেশে ফেরার সময়ে বিমানবন্দরে কোন কোন কর্মকর্তাকে উপস্থিত থাকতে হবে তা জানিয়ে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি এ বিষয়ে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) নিয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত