জনগণের আস্থা অর্জনে কাজ করুন : নেতা-কর্মীদের প্রতি তারেক রহমান
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনসম্পৃক্ততা আরো বাড়িয়ে জনগণের আস্থা অর্জনে কাজ করার জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন। নির্বাচনের সফল ফলাফলের জন্য বিএনপি সবসময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল একথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন।