বিজেপিতে যোগ দিলেন জাদেজা
স্ত্রীর দেখানো পথেই হাঁটলেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। বর্তমানে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে (ভারতীয় জনতা পার্টি) যোগ দিয়েছেন এই তারকা ক্রিকেটার। আগে থেকেই নরেন্দ্র মোদীর দলটিতে সক্রিয় রাজনীতিবিদ হিসেবে কাজ করছেন জাদেজার স্ত্রী রাভাবা জাদেজা। রাভাবা বর্তমানে গুজরাটের জামনগরের সংবাদ সদস্য (এমএলএ)।