ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী ঘটনা হিসেবে অ্যাখায়িত করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে এমন অর্জনকে ভাষায় প্রকাশ করার মত নয়। দ্বিতীয় ও শেষ টেস্ট ৬ উইকেটে জিতে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।