এত চরিত্র করেছি, এখন ভাবতে হয়, নতুন আর কী করব : প্রসেনজিৎ
পশ্চিমবঙ্গের সিনেমায় তাকে বলা হয় ‘মিস্টার ইন্ডাস্ট্রি’। চার দশক ধরে টলিউড মাতিয়ে রেখেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। মশলা সিনেমার নায়ক থেকে বৈচিত্র্যময় সব চরিত্রের অভিনেতা, পর্দায় প্রসেনজিতের উপস্থিতি বিস্ময়ের মতোই। আজ এই নন্দিত তারকার জন্মদিন। ৬৪-তে পা রাখলেন বুম্বা দা। বিশেষ দিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী