১০ বছর পর ইংল্যান্ডে টেস্ট জয় শ্রীলঙ্কার

সেপ্টেম্বর 9, 2024
by

এক হাতে ব্যাট, আরেক হাতে হেলমেট—দুদিকে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে রইলেন পাথুম নিশাঙ্কা। প্রথম দেখায় অনেকটা জুড বেলিংহামের মতো উদযাপন বলা যেতে পারে। বেলিংহাম যদিও ইংল্যান্ড ফুটবল দলের খেলোয়াড়। কিন্তু শ্রীলঙ্কান ওপেনার নিশাঙ্কার এই উদযাপন ইংল্যান্ডকে হারানোর।

সেটাও আবার টেস্টে; দশ বছরের অপেক্ষার পর। ওভাল টেস্টে ইংল্যান্ডকে হারের স্বাদ দিতে একাই ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন নিশাঙ্কা। ইংলিশদের যে বাজবল তুমুল জনপ্রিয়তা পেয়েছে; নিশাঙ্কা যেন সেটাই খেলেছেন ওভালে। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। তবে লঙ্কানদের জন্য এ জয়টাও বিশেষ কিছু।

তৃতীয় দিন শেষেই জয়ের সুভাস পাচ্ছিল শ্রীলঙ্কা। বিশেষ করে বোলিংয়ে দারুণ দুটি সেশনে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার গুড়িয়ে দেওয়া। কিংবা শেষ বিকেলে ১৫ ওভারেই ১ উইকেটে ৯৪ রান তোলা। সবই যেন ইংল্যান্ডের হারের আগাম বার্তা দিয়ে রেখেছিলেন। গতকাল দিনের শুরুতে কুশল মেন্ডিস ফেরার পর কিছুটা আশা দেখেছিল ইংলিশরা।

কিন্তু এরপর আর কোনো সুযোগই দিল না লঙ্কানরা। অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে জুটি বেঁধে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নিশাঙ্কা। ১২৭ রানের ইনিংসে ১০ বছরের আক্ষেপ ঘুচালেন তিনি। দশ বছর পর টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে জিতল তারা। তবে ওভালে লঙ্কানদের শতভাগ জয়ের রেকর্ড ভাঙেনি।

১৯৯৮ সালে এই মাঠে শেষবার টেস্ট খেলেছিল শ্রীলঙ্কা, সে ম্যাচটি জিতিয়েছিলেন মুরালিধরন। ২৬ বছর পর একই মাঠে আবারও জিতল তারা। এবার জেতালেন নিশাঙ্কা। কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে গুটিয়ে দেওয়ার জন্য প্রশংসার দাবি রাখেন লাহিরু কুমারা ও বিশ্ব ফর্নান্দো। দুই পেসারের তোপে ৩৪ ওভার ব্যাটিং করে ইংল্যান্ড তোলে ১৫৬ রান। ২১৮ রানের লিড নিয়ে হোয়াইটওয়াশ করতে পারেননি ওলি পোপরা।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

জেলে এক রাত কেমন কাটালেন ও কী খেয়েছেন আল্লু অর্জুন

এক রাত জেলে কাটাতে হয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। ইতোমধ্যেই

নরেন্দ্র মোদি ‘বন্ধু’ ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় : বিবৃতি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ‘বন্ধু’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের