সার্ক কালচারাল সেন্টারের পরিচালক ড. কৌশল্যা কুমারাসিংহে শ্রীলঙ্কায় বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার ডি এম সালাহউদ্দিন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) হওয়া এই সাক্ষাতের তথ্য জানিয়েছে সার্ক কালচারাল সেন্টার।
সার্ক কালচারাল সেন্টার জানায়, সাক্ষাৎটি হাইকমিশনারকে স্বাগত জানানো এবং সার্ক কালচারাল সেন্টারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সুযোগ করে দিয়েছে।
আলোচনায় সার্ক কালচারাল সেন্টারের প্রতি হাইকমিশনের অব্যাহত সমর্থন এবং কেন্দ্রের আসন্ন কর্মসূচি ও আঞ্চলিক সাংস্কৃতিক উদ্যোগগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ জোরদার করার বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকটি পারস্পরিক শুভেচ্ছা স্মারক বিনিময়ের মধ্য দিয়ে সমাপ্ত হয়।