সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ, দিতে হবে পরীক্ষা!

নভেম্বর 4, 2024
by

প্রায় দুই দশক ধরে পেশাদার ক্রিকেটে খেলছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটেও সময়ের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার এই অলরাউন্ডার। এই লম্বা ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও খেলেছেন বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে কোনো দিন সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে বাঁহাতি এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছে।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যান সাকিব। প্রায় ১৩ বছর পর এই টুর্নামেন্টে খেলেন তিনি। এবার সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন সাকিব। এই ম্যাচেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

কাউন্টি কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতোমধ্যেই বিষয়টি সাকিবকে জানানো হয়েছে। খুব শীঘ্রই ইংল্যান্ডের কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন তিনি। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উতড়াতে হবে তাকে।

তবে এটা কেবলই কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার ক্ষেত্রে প্রযোজ্য। সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠলেও আন্তর্জাতিক ক্রিকেট বা অন্যান্য ঘরোয়া ক্রিকেটে খেলতে তার কোনো বাধা নেই। তাই এই অভিযোগের সঙ্গে আফগানিস্তান সিরিজে সাকিবের না খেলার কোনো সম্পর্ক নেই।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

স্কুলে না গিয়েও একদিনে ২ মাসের স্বাক্ষর করলেন শিক্ষক

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে দৈনিক হাজিরা খাতায় এক

দিন-দুপুরে ধানমন্ডির সীমান্ত স্কয়ারে স্বর্ণের দোকানে চুরি

রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিং মলের একটি স্বর্ণের দোকানে চুরি