ওয়েস্ট-ইন্ডিজের উদ্দেশে বাংলাদেশের টেস্ট ক্রিকেটাররা

নভেম্বর 11, 2024
by

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। সেখানে সিরিজের শেষ ম্যাচে লড়ছে দুই দল। তবে এর মধ্যেই আজ (সোমবার) সন্ধ্যায় বাংলাদেশের টেস্ট স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ১১ জনের এই বহরে রয়েছেন নবনিযুক্ত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। 

টেস্ট দলটি অবশ্য প্রথমে দুবাইতে পৌঁছাবে, এরপর ওয়ানডে দলে থাকা বাকি ক্রিকেটাররা যোগ দেবেন টেস্ট দলের সঙ্গে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের দলেও নেই সাকিব আল হাসান।

এ ছাড়া চোটের কারণেই আগেই এই সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। সর্বশেষ ইনজুরির তালিকায় যুক্ত হলো নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র নাম। ফলে তিনি আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। যদিও এখনও তার বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের লড়াই শেষে দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সংবিধান ও বিচার বিভাগ সংস্কারে দায়িত্ব পেলেন যারা

সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক দায়িত্ব পালন

পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে নেমে গেল বাংলাদেশ।

ভারতের কাছে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হয়ে