চট্টগ্রামের জয়, ফিরেই ইবাদতের উইকেট

নভেম্বর 11, 2024
by

দিনের শেষ বলে খুলনার শেষ ব্যাটার টিপু সুলতানকে ফেরালেন নাবিল সামাদ। এতেই সিলেটের বিপক্ষে ফলোঅনে পড়ল ইমরুল কায়েসরা। লম্বা সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে উইকেটও পেয়েছেন সিলেটের পেসার ইবাদত হোসেন। দিনের অন্য ম্যাচে তিন দিনেই জিতে গেছে চট্টগ্রাম। অপর ম্যাচে রংপুরের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে রাজশাহী বিভাগ।

জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে কক্সবাজারের একাডেমি মাঠে সিলেটের ৪৯৬ রানের সামনে খুলনা থেমেছে ২৭৩ রানে। ২২৩ রানে পিছিয়ে থাকায় আজ শেষ দিনেও ব্যাটিং করতে হয় ইমরুল কায়েস, নুরুল হাসান সোহানদের। দেড় বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ১৫ ওভারে ২ মেডেনে ৩০ রান দিয়ে এক উইকেট নেন ইবাদত। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৮৮ রান করে এনামুল হক বিজয়।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন দিনে জিতেছে চট্টগ্রাম। বরিশাল বিভাগকে দ্বিতীয় ইনিংসে ৭৭ রানে আটকে দেয় তারা। এরপর ৮ উইকেটের জয় পায় শাহাদাত হোসেন দিপুরা। এর আগে ব্যাট হাতে ১১৬ রানের ইনিংস খেলেন দিপু। তবে ম্যাচসেরা হন চট্টগ্রামের আশরাফুল হাসান। একাই ৬ উইকেট নেন তিনি।

রাজশাহীতে নিজেদের মাঠেই ব্যাটিং ব্যর্থতায় রাজশাহী বিভাগ। রংপুরকে দ্বিতীয় ইনিংসে ২৬২ রানে থামায় তারা। কিন্তু ৬২ রান তুলতেই নেই ৬ উইকেট। ২০১ রানের লক্ষ্যে চতুর্থ দিন ব্যাট করবে রাজশাহী। জেতার জন্য রংপুরের প্রয়োজন আর ৪ উইকেট। এ ছাড়াও সিলেটে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৬ রান তুলেছে ঢাকা মেট্রো। ঢাকা বিভাগের বিপক্ষে ১৭৫ রানের লিড তাদের।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

গাজা ছাড়তে হবে ফিলিস্তিনি যোদ্ধাদের : মার্কিন দূত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে স্বাধীনতাকামী সংগঠন

আরো একটি ফাইনালের পথে ইংল্যান্ডের সামনে এবার লড়াকু নেদারল্যান্ডস

আগামীকাল ইউরো চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় সেমিফাইনালেনেদারল্যান্ডসের মোকাবেলা করবে ইংল্যান্ড। প্রথমবারের বিদেশের