বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন যুগের সূচনা

ডিসেম্বর 12, 2024
by

দেশের নারী ক্রিকেটে ইতিহাস। প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে নারীদের তিন দিনের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। 

সাধারণত ছেলেদের প্রথম শ্রেণীর ঘরোয়া ক্রিকেট লিগ আয়োজিত হয়ে আসছে এতদিন। এবার প্রমিলা বিসিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। তিন দিনের প্রথম শ্রেণীর এই ম্যাচ মাঠে গড়াবে চলতি মাসের ২১ ডিসেম্বর থেকে।

এর আগে নারী ক্রিকেটারদের দুই দিনের ম্যাচ আয়োজন হতো। প্রথমবারের মতো এবার তিন দিনের ম্যাচ খেলার সুযোগ পেতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। ছেলেদের মতোই চার দল নিয়ে অনুষ্ঠিত হবে নারীদের বিসিএল। দলগুলো হলো উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল।

খেলা অনুষ্ঠিত হবে রাজশাহীর দুই স্টেডিয়ামে। ২১ ডিসেম্বর রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে লড়বে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। একইদিনে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে লড়বে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল।

২৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় রাউন্ডে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে লড়বে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল। একইদিনে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে লড়বে মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল। আপাতত দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি।

চার দলের স্কোয়াড- 

ইস্ট জোন: ফাহিমা খাতুন (অধিনায়ক), দিলারা আক্তার দোলা, শম্পা বিশ্বাস, শারমিন আক্তার সুপ্তা, সুরাইয়া আজমিন ছন্দা, নাসিমা খাতুন, সাবিকুন নাহার, তেজ নেহার, শরিফা খাতুন, খাদিজাতুল কুবরা, ফারজানা আক্তার ববি, দিপা খাতুন, জান্নাতুল ফেরদৌস তিথি ও আশরাফি ইয়াসমিন।

সেন্ট্রাল জোন: নিগার সুলতানা (অধিনায়ক), মুরশিদা খাতুন, পূজা চক্রবর্তী, স্বর্ণা আক্তার, ফারজানা আক্তার লিসা, দিশা বিশ্বাস, নাহিদা আক্তার, মুমতা হেনা শিখা, ফুয়ারা বেগম, লতা মণ্ডল, শারমিন আক্তার, সুবর্ণা কর্মকার ও সাদিয়া ইসলাম।

নর্থ জোন: সোবহানা মোস্তারি (অধিনায়ক), ফারজানা হক পিংকী, ইশমা তানজিম, শারমিন সুলতানা, রিতু মনি, মিষ্টি রাণি সাহা, রচনা আক্তার, ফারিহা ইসলাম, লাকি খাতুন, ফাতেমা জাহান, মারুফা আক্তার, অচেনা জান্নাত, লাবনি আক্তার ও জান্নাতুল ফেরদৌস।

দক্ষিণ জোন: রাবেয়া (অধিনায়ক) , শামিমা সুলতানা, বিথি পারভীন, রুবাইয়া হায়দার ঝিলিক, উন্নতি আক্তার, রুমানা আহমেদ, আয়শা রহমান, রুপা রায়, সালমা খাতুন, সুলতানা খাতুন, সানজিদা আক্তার, ফাতেমা তুজ জহুরা, লেকি চাকমা ও প্রীতি দাস।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

আবু সাঈদকে ছাড়া প্রথম ক্লাস, আবেগ-আপ্লুত সহপাঠীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে ছাড়া প্রথম ক্লাস

খুনের মামলায় এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর কারাগারে

দুই বছর আগে বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের