দারুণ জয়ে কোয়ালিফায়ারে চিটাগাং, এলিমিনেটরে রংপুর

ফেব্রুয়ারি 1, 2025
by

জিতলেই কোয়ালিফায়ার। নয়ত খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ। চিটাগাং কিংসের সামনে বিপিএলের লিগ পর্বের ম্যাচের আগে সমীকরণ ছিল এমনই। টুর্নামেন্টের শুরুর ৮ ম্যাচে জয় পেলেও রংপুর রাইডার্স ফর্ম হারিয়েছে শেষভাগে এসে, চিটাগাং সেটারই সুযোগ নিয়েছে দারুণভাবে। আগামী ৩ তারিখের কোয়ালিফায়ারে নিজেদের জায়গা নিশ্চিত করেছে তারা। 

২০২৫ বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ২৪ রানের ব্যবধানে হারিয়েছে চিটাগাং কিংস। এই জয়ের সুবাদে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে গেল তারা। সমান ৮ জয় আছে রংপুর রাইডার্সের। তবে নেট রানরেটের সমীকরণে চিটাগাং কিংসই নিশ্চিত করেছে কোয়ালিফায়ার। ৩ তারিখের ম্যাচে তাদের প্রতিপক্ষ টেবিল টপার ফরচুন বরিশাল। 

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রানের দেখা পাওয়া যায়নি সে অর্থে। স্টেডিয়ামে জড়ো হওয়া হাজার পনের দর্শকদের অবশ্য বিনোদিত করেছে চিটাগাং কিংস। শুরু থেকেই চড়াও হয়ে খেলেছেন পারভেজ হোসেন ইমন। একের পর এক দৃষ্টিনন্দন শট খেলেছেন এই ব্যাটার। অপরপাশ থেকে খাজা নাফি, গ্রাহাম ক্লার্করা তাকে দিয়েছেন সঙ্গ।

আসরের শুরুর দিকে রানের দেখা না পাওয়া ইমন আজ খেলেছেন ৪১ বলে ৭৫ রানের কার্যকরী ইনিংস। ক্লার্ক ২৬ আর নাফি ২১ রান করে তাকে দিয়েছেন সঙ্গ। তবে ইমনের আউটের পর হায়দার আলী এবং শামীম পাটোয়ারি খেলেছেন আরও বেশি দ্রুতগতির ইনিংস। ২৩ বলে হায়দার করেছেন ৪২ রান আর ইনফর্ম শামীমের ব্যাট থেকে ১২ বলে আসে ৩০ রানের ক্যামিও। ২০ ওভার শেষে চিটাগাং কিংসের সংগ্রহ ২০৬ রান। 

রান তাড়ায় নেমে প্রথম ওভারের শেষ বলে ফেরেন তামিম ইকবাল। অন্য ওপেনার তাওহীদ হৃদয়ও পারেননি স্কোর বড় করতে। তবে ক্রিজে ছিলে দাভিদ মালান। অভিজ্ঞ এই ব্যাটার আজও নিজের জাত চেনালেন দারুণ এক ফিফটি করে। ৩৪ বলে খেলেছেন ৬৭ রানের ইনিংস। মুশফিকুর রহিমের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি অনেকটাই কক্ষপথে ফেরায় বরিশালকে। 

তবে বিনুরা ফার্নান্দো আর আলিস আল ইসলামের নিয়ন্ত্রিত বোলিং বারবার চাপ ফেলেছে বরিশালকে। সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি তারা। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদের ৪১ রানের ইনিংস কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ২০ ওভার শেষে বর্তমান চ্যাম্পিয়নরা থেমেছে ১৮২ রানে। 

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

যুক্তরাষ্ট্রের সাথে সংস্কার নিয়ে পররাষ্ট্র সচিবের ফলপ্রসূ আলোচনা

যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের

মোহাম্মদপুরে ২২ শহিদ ও ২২৭ জন আহতের তালিকা প্রকাশ গণসংহতি আন্দোলনের

গণসংহতি আন্দোলনের মোহাম্মদপুর ইউনিট আজ রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায়