ভারতে বসে দেশকে অসুন্দর করার নীল নকশা তৈরি হচ্ছে : চরমোনাই পীর 

ফেব্রুয়ারি 2, 2025
by

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগের যারা দেশ থেকে পালাল, এদের কিন্তু ভারতে বসে বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে আবার বিভিন্ন কর্মসূচি দেওয়ার প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি। এর মাধ্যমে আমাদের দেশকে আবার অসুন্দর করার নীল নকশা তৈরি হচ্ছে।  এজন্য দেশপ্রেমিক ও রাজনৈতিক দল যারা রয়েছেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের মোকাবিলার ব্যাপারে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকব। সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এ ব্যাপারে যেন আমাদের কোনো ঘাটতি না হয়। 

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোলা জেলা শহরের বাংলাস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, নতুন রাজনৈতিক দল গঠন হতেই পারে। রাজনীতি করার তাদের সাংবিধানিক অধিকার আছে, রাজনৈতিক দল গঠনে নিষেধ নাই। কেউ যদি জনগণের ম্যানডেট নিয়ে রাজনৈতিক দল গঠন করে তাহলে করবে।

ইসলামী দলগুলোর জোট গঠনের বিষয়ে তিনি বলেন, ইসলামী দলগুলো আমরা চাইতেছি একটি জোট গঠন করে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স পাঠাবো। এটাই আমাদের চিন্তা। এজন্য আমরা কাজ করছি। 

ভবিষ্যতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী জোটের বাহিরে অন্য কোনো রাজনৈতিক দলে জোট হবে কি-না এমন প্রশ্নের জবাবে চরমোনাই পীর বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত আমরা চিন্তা করিনি। এটি সময়ের প্রেক্ষিতে ও অবস্থার প্রেক্ষিতে চিন্তা করে দেখব।

নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচনে সুন্দর একটি পরিবেশের জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে কাজ করছি। এখানে মূল ব্যাপারটা হলো সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট সরকার দেশ পরিচালনা করেছে। তাদের দেশ পরিচালনায় সর্বত্র দলীয়করণ ও ব্যক্তিস্বার্থকে অগ্রাধিকার দিয়েই তারা বিভিন্ন জায়গায় লোক সেটিং করেছে। সেই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ না হবে, ততক্ষণ পর্যন্ত আগামী নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ তৈরির প্রশ্নই আসে না। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সংস্কারের পরেই যেন নির্বাচনের পরিবেশ তৈরি করা হয়। সংস্কারের সেই সময়টা যেন খুব বেশি না হয়, এক থেকে দেড় বছরের মধ্যে। 

চরমোনাই পীর বলেন, বিগত ৫৩ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সে পদ্ধতিতে যদি আবারও নির্বাচন হয়, তাহলে দেশের মধ্যে সুন্দর পরিবেশ তৈরি হওয়ার মতো অবস্থা দেখছি না। এ পদ্ধতির মাধ্যমে যারা ক্ষমতায় যায়, তারা ফ্যাসিস্ট হয়ে যায়। তারা দেশের মানুষকে কষ্ট দেয়। দেশের কল্যাণের চেয়ে বিদেশিদের কল্যাণে অগ্রাধিকার দেয়। এ জন্য আমরা চাচ্ছি পিআর সিস্টেমে নির্বাচন। সংসদে সকলের প্রতিনিধিত্ব থাকবে, একটি জাতীয় সরকার গঠন হবে।

সম্মেলনে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ গাজী আতাউর রহমান। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। 

সম্মেলনে আগামী দুই বছরের জন্য ভোলা জেলা উত্তরের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে পুনরায় মাওলানা আতাউর রহমান মোমতাজীকে সভাপতি, সহ-সভাপতি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা ও সেক্রেটারি পদে মাওলানা তরিকুল ইসলাম তারেকের নাম ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সিরিজ হেরেও ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে শান্ত

সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট

পবিপ্রবির ভিসি-ট্রেজারারের পদত্যাগ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.