‘জ্বিন তাড়ানোর নামে’ নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, অতঃপর…

মার্চ 3, 2025
by

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘জ্বিন তাড়ানোর নামে’ নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে কবিরাজকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চৌডালা ইউনিয়নের হরিণগণ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কবিরাজের নাম মো. মতি তেলী (৪০)। তিনি চৌডালা ইউনিয়নের সাহেবগ্রাম এলাকার মৃত জয়নাল মিস্ত্রির ছেলে।

চৌডোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. গোলাম কিবরিয়া হাবিব বলেন, মতি ও শুকুদ্দিনের বাড়ি পাশাপাশি। মতি তেল ব্যবসার পাশাপাশি ঝাঁড়ফুকের কাজ করতেন। সেই সুবাদে শুকুদ্দিনের স্ত্রীর সঙ্গে মতির সখ্যতা গড়ে ওঠে। রোববার রাতে মতি শুকুদ্দিনের বাড়িতে যান তার স্ত্রীর জ্বিন তাড়ানোর কথা বলে। এ সময় ঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন রাজমিস্ত্রী শুকুদ্দিন ও তার ছেলে। পরে ক্ষুব্ধ হয়ে কবিরাজ মতিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে ঘরের দরজা লাগিয়ে পালিয়ে যা বাবা-ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, শুকুদ্দিনের ঘরের ভেতরে ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে মর্গে পাঠায় এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনার পর থেকে শুকুদ্দিনসহ তার পরিবার পলাতক রয়েছে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহটির শরীরে বিভিন্ন জায়গায় কোপানোর চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বিএনপি নেতারা সরিয়ে নিলেন এস আলমের ১৪টি বিলাসবহুল গাড়ি

চট্টগ্রামের কয়েকজন বিএনপি নেতার দ্বারা এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল

বিএনপি-জামায়াতসহ ২২ দলের মতামত চেয়েছে নির্বাচন সংস্কার কমিশন

নির্বাচন কমিশন ব্যবস্থপনা সংস্কার কমিশন ২২টি রাজনৈতিক দলের কাছে মতামত