স্ত্রী ও শ্যালিকাকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

মার্চ 3, 2025
by

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে স্ত্রী ও শ্যালিকাকে হত্যার অভিযোগ উঠেছে আমীর হোসেন (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

রোববার (২ মার্চ) গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

নিহতরা হলেন- ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে স্মৃতি আক্তার (২২) ও তার ছোট বোন তিথি আক্তার (১৭)। স্মৃতির সঙ্গে দেড় বছর আগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের আমীর হোসেনের বিয়ে হয়।

স্থানীয়রা ও পরিবারের সদস্যরা জানান, রোববার গভীর রাতে ঘরের ভেতর দুই বোনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, ওই কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত আমীর হোসেনকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

স্থানীয় সাবেক ইউপি সদস্য ইউনুস পাঠান বলেন, খবর পেয়ে এসে দেখি বিছানায় দুই বোনের নিথর দেহ পড়ে আছে। এমন নৃশংস হত্যাকাণ্ডে আমরা হতবাক।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আমীর হোসেন হত্যাকাণ্ডের পর থেকে পলাতক রয়েছেন। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

জমায়েত কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ অফিসে দলীয় নেতাকর্মীদের ভীড়  

 আওয়ামী লীগ ঘোষিত জমায়েত কর্মসূচি সফল করতে দলের নেতাকর্মীরা বঙ্গবন্ধু

প্রতিটি গ্রামগঞ্জে গিয়ে মানুষের সঙ্গে কাজ করতে চাই : সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,