দেশীয় অস্ত্র-লাঠিসোঁটাসহ বেরোবিতে ছাত্রদল-যুবদল, উত্তপ্ত পরিস্থিতি

আগস্ট 4, 2026
by

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটাসহ অবস্থান নিয়েছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির নেতা-কর্মীরা। এর আগে সংঘর্ষের ঘটনায় উভয় দল ঘটনাস্থলে পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিল।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার পর থেকে রংপুর মহানগরসহ বিভিন্ন জায়গা থেকে বেরোবির প্রধান ফটকে নেতা-কর্মীরা উপস্থিত হতে শুরু করেন। এ সময় তাদের হাতে ছুরি, চাপাতি, লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়।

এ সময় নেতা-কর্মীরা ‘তুমিও জান আমিও জানি, জামায়াত-শিবির সমকামী’, ‘শিবিরের চামড়া, তুলে নেব আমরা’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘জামায়াত-শিবিরের ঠিকানা, রংপুরে হবে না’, ‘জামায়াত-শিবির দেখে যা, রাজপথে তোর বাবারা’, ‘হই হই র‌ই রই, জামায়াত-শিবির গেলি কই’ ইত্যাদি স্লোগান দেন।

কর্মসূচিতে আশা এক যুবদল কর্মী বলেন, আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সঙ্গে সহমত ও সহমর্মিতা জানিয়ে এখানে অবস্থান নিয়েছি। এখান থেকে ওই রাজাকার, আল-বদরদের জানিয়ে দিতে চাই, ওদের জায়গা একাত্তরে যেমন বাংলাদেশে হয়নি, ৫ আগস্টের পরেও বাংলাদেশের সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থী এবং রংপুরবাসী তাদেরকে বয়কট করেছে‌।

তবে একই স্থানে কর্মসূচির ঘোষণা দিলেও ঘটনাস্থলে আসেনি ছাত্রশিবির কিংবা তাদের অঙ্গসংগঠনের কোনো নেতা-কর্মী।

এ বিষয়ে বেরোবি প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমাদের বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন রয়েছে। আমরা তাদের ক্যাম্পাসে ঢুকতে নিষেধ করেছি। পুরা রংপুর মহানগরের যেসব নেতা-কর্মীরা ছিলেন, আমরা তাদের বুঝিয়েছি। ক্যাম্পাসে ছাত্র ব্যতীত কেউ প্রবেশ করতে পারবেন না। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, একটি গ্রুপ এখানে রয়েছে এবং আরেকটি গ্রুপ লালবাগ থেকে রওনা হয়েছিল ওখানেও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। দুই গ্রুপ দুই স্থানে অবস্থান করছে যেন মুখোমুখি সংঘর্ষ না হয়, সে জন্য আমরা ওপর মহলেও জানিয়েছি। তাজহাট থানার ওসিকেও জানানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ, মারা গেছে ২৭ জন: ত্রাণ উপদেষ্টা

দেশে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত প্রায় ৫৬ লাখ

ফের উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

ফের উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র। সাতদিন বন্ধ থাকার পর দিনাজপুরের