ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩২৯টি মামলা

আগস্ট 16, 2026
by

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৩২৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

এ সময় ৪৯৩টি গাড়ি ডাম্পিং ও ৩৩৮টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

রোববার (১৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার(ডিসি) নিয়াজ মেহেদী জানান, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ৯০টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৮টি বাস, ৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৬৬টি মোটরসাইকেলসহ ১৩৫টি মামলা করা হয়।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৮টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ সর্বমোট ২৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৪টি বাস, ৭টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ ৯৮টি মামলা করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ ১২২টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, ১৭টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ১৪৬টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৩৩৪টি মামলা করা হয়।

ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭টি বাস, ৭টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ ২০৪টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৭টি বাস, ৫টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ ১১৬টি মামলা করা হয়েছে।

অভিযানকালে মোট ৪৯৩টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

৬ বছর প্রেমের পর বিয়ে করছেন শিরিন শিলা

ঢাকাই ছবির আলোচিত নায়িকা শিরিন শিলা বিয়ে করছেন। বৃহস্পতিবার (১০

বিএনপি চেয়ারপার্সনের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্বাস্থ্যের