কিংবদন্তিদের প্রশংসা পেয়ে কেমন লাগছে মিরাজের?

আগস্ট 17, 2026
by

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়ে জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়, তাও আবার ৯ উইকেটের বড় ব্যবধানে। প্রশংসায় ভাসছে বাংলাদেশের ‘আপ টু দ্য মার্ক’ পারফরম্যান্স। অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার, বিশ্লেষক, সাবেক ক্রিকেটারসহ ক্রিকেট বিশ্বের নানা প্রান্ত থেকে এসেছে স্তুতি। মেহেদী হাসান মিরাজের কথা বিশেষভাবে বলছেন তারা।

কিংবদন্তিদের প্রশংসায় পেয়ে পুলকিত মিরাজ, ‘ড্রেসিংরুমে সবাই অনেক উপভোগ করছে, সবাই অনেক খুশি। গ্যালারি থেকে অনেক সাপোর্ট পেয়েছি। বাংলাদেশের হয়ে ম্যাচ জিতলে আমাদেরও ভালো লাগে। বাংলাদেশের প্রশংসা করছে বিশ্বমানের ক্রিকেটাররা। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার।’

সিরিজ জেতা নিয়ে মিরাজ বলেছেন, ‘যেভাবে আমরা চিন্তা করেছি, সেভাবেই ভাবতে চাচ্ছি। প্রথম ম্যাচ জিতেছি। যেহেতু সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমরা এই মোমেন্টামে আছি, সামনে আরও পরিকল্পনা করব ম্যাচ নিয়ে।’

অনেকের প্রশংসার মধ্যে একজনেরটা আলাদা চোখে দেখছেন এই অলরাউন্ডার, ‘অনেক লিজেন্ডারি প্লেয়ার ছিল এখানে। সবাই বেশ ভালো কথা বলেছে। এর মধ্যে অ্যাডাম গিলক্রিস্ট ছিলেন, পাঁচ উইকেট পাওয়ার পর আমার ইন্টারভিউ নিলেন। অনেক ভালো লেগেছে। অনেক খুশি। বারবার আমাকে অভিনন্দন জানিয়েছেন, ‘বাংলাদেশের তোমরা সবাই অনেক ভালো ক্রিকেট খেলেছে, আমাদের সবাইকে অবাক করে দিয়েছ। আমরা কখনও ভাবিনি তোমরা এভাবে ক্রিকেট খেলতে পারো।’

মিরাজ বলে গেলেন, ‘এরকম একজন লিজেন্ডারি প্লেয়ার যদি দল নিয়ে এত ভালো কথা বলেন, নিজের কাছে ভালো লাগে। আরও যারা আছেন, অনেক প্লেয়াররা ছিলেন। আপনারাও ভালো জানেন। কারণ আমরা মাঠে খেলেছি। ভালো লাগে, যখন এরকম কথা বলে।’

অস্ট্রেলিয়ান দর্শকদের নিয়ে মিরাজ বলেছেন, ‘আমার একটা ঘটনা মনে আছে। যখন আমরা নাস্তা করতে আসি। আসলে এখানে তো অনেক বিদেশি আছে। ২ দিন আগে যখন দ্বিতীয় দিন ভালো খেললাম। ৯০ বছরের বেশি বয়সী একজন মহিলা এসে আমাকে বলছেন, ‘অভিনন্দন, অভিনন্দন।’ এমনভাবে বলছেন আমার অনেক ভালো লেগেছে। তারা অনেক খেলা দেখে এবং সমর্থন করে। ভালোটাকে মূল্যায়ন করে এবং খারাপ হলেও সাপোর্ট করে যে সামনের বার হবে। এই জিনিসটা ভালো লাগে।’

নিজের পারফরম্যান্স নিয়ে মিরাজ বলেছেন, ‘আমি সবসময় দলের জন্য খেলি। অনেক সময় অনেক কথা শুনেছি। বিভিন্ন সময় আমাকে নিয়ে আমার ব্যাপারে অনেক কথা হয়েছে। এগুলোর আসলে কোনো ভিত্তি নেই। আমি সবসময় চেষ্টা করি দলে অবদান রাখতে। অধিনায়ক থাকতেও আমি সেই চেষ্টা করেছি। আমি না থাকলেও এটাই চেষ্টা করব। কারণ দিন শেষে তো বাংলাদেশ, এখানে তো আলাদা কোনো প্লেয়ার না। আমার কাছে ভালো লাগে যখন বাংলাদেশ কথাটা বলে (কোনো ইতিবাচক কারণে)।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ভারত-পাকিস্তানের মধ্যে পার্থক্য আছে, টাইগারদের সতর্ক করলেন জাদেজা

সদ্য সমাপ্ত পাকিস্তান সফরে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার ভারতের

প্রেম থেকে পালিয়ে বিয়ে, ক্যারিয়ার ধ্বংস অভিনেত্রীর!

এত কম বয়সে এবং কম সময়ে এমন ঘটনা হয়তো কোনো