বলের আঘাতের পর আইসিউতে ভারতীয় আম্পায়ার

আগস্ট 18, 2026
by

দিল্লি প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটারের সজোরে খেলা স্ট্রেট ড্রাইভ গিয়ে সরাসরি আঘাত করে ম্যাচের আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের গালে। মুহূর্তেই মাঠে বসে পড়েন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন এই আম্পায়ার।

ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে ঘটনাটি ঘটে ইনিংসের ১৮তম ওভারে। রান তাড়া করছিল নিউ দিল্লি। আশিস মিনার করা বলটি পেয়ে তরুণ ব্যাটার লক্ষ্য থারেজা সোজা ব্যাটে জোরালো শট খেলেন। চার কিংবা ছক্কার আশায় খেলা সেই শটই মুহূর্তে বদলে দেয় ম্যাচের আবহ।

বলটি মাটিতে পড়ার সুযোগ পায়নি। সোজা উড়ে গিয়ে আঘাত করে আম্পায়ার ভরদ্বাজের ডান গালের পাশে, কানের ঠিক নিচে। বলের আঘাতের সঙ্গে সঙ্গেই গালে হাত দিয়ে মাঠে বসে পড়েন তিনি।

ঘটনাটি দেখে থমকে যান থারেজাও। শট খেলার পরপরই দু’হাত মাথায় দিয়ে পিচে বসে পড়েন তিনি। নন-স্ট্রাইকার প্রান্তের ব্যাটারও ছুটে আসেন। মাঠের অন্যরাও দ্রুত ভরদ্বাজের দিকে এগিয়ে যান। মুহূর্তেই ম্যাচের উত্তেজনা বদলে যায় উৎকণ্ঠায়।

শুরুতে অবশ্য বোঝা যায়নি চোটের গভীরতা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে ভরদ্বাজের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দ্রুত তাকে দিল্লির একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকরা এবং পরে তাকে আইসিইউতে পাঠানো হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার : আইনমন্ত্রী

কোটা সংস্কারের বিষয়ে সরকার সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে

বৈরুত বিমানবন্দরের পাশেই ইসরায়েলি তাণ্ডব

লেবাননের রাজধানী বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরএলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিমানবন্দরের