‘ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত জ্যোতির’

সেপ্টেম্বর 12, 2026
by

ভারতের সঙ্গে সাম্প্রতিক সময়ের ম্যাচগুলোতে বাংলাদেশের অধিনায়কের হাত মেলাতে দেখা যায় না। সম্প্রতি এশিয়া কাপের সেমিফাইনালেও হারমানপ্রীতের সঙ্গে হাত মেলাননি নিগার সুলতানা জ্যোতি। এরপর থেকেই এটা নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন হাত না মেলানো জ্যোতির নিজের সিদ্ধান্ত। আজ শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকের এক প্রশ্নে বাবু বলেন, ‘অবশ্যই, এটা তার নিজের সিদ্ধান্ত। আর আমরা একটা জিনিস মনে করি, খেলাধুলার মাধ্যমে সারাবিশ্ব ঐক্যবদ্ধ হয়। যদি খেলাধুলার মাধ্যমে বিভেদের সৃষ্টি হতো, তাহলে ইরান কোনোদিনও আমেরিকায় খেলতে যেত না।’

‘সুতরাং আমরা চাই, এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা সব দেশের সঙ্গেই থাকুক। এটা ভারত বলে নয়, সবার সাথেই থাকুক। আর যে যেটা করেছে, সেটা একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা আমরা কিছুই জানি না।’

সাম্প্রতিক সময়ে নারী দলের অধিনায়ক ও কোচিং প্যানেল নিয়ে নানা সমালোচনা হচ্ছে। তবে আসন্ন এশিয়ান গেমসের পরেই এসব বিষয়ে সিদ্ধান্ত নিবে বিসিবি। বাবু বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা দেখি। যেহেতু ইতোমধ্যে দল ঘোষণা করা হয়েছে। তারা এশিয়ান গেমসে কেমন খেলে, সেটা আগে দেখি। আমরা আশা করছি, তারা ভালো খেলবে। পরে আমরা সিদ্ধান্ত নেব, আসলে কী করা যায়। এরপর আমাদের অস্ট্রেলিয়া ট্যুর আছে, নিউজিল্যান্ড ট্যুর আছে। আমাদের আরও অনেক কিছু করার আছে।’

অনেকদিন ধরেই নারী দলের অধিনায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে। আবার তার পারফরম্যান্সও দীর্ঘদিন ধরে খুব খারাপ যাচ্ছে। এই বিসিবি পরিচালক বলেন, ‘আমরা পুরো বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমি আমাদের বোর্ড প্রেসিডেন্টসহ সবাই আলোচনা করেছি। ইনশাআল্লাহ দেখবেন, যেহেতু এশিয়ান গেমসে নাম অনেক আগে দিতে হয়, আপনারা এটা জানেন। সুতরাং এখানে সবকিছুই ঠিকঠাকমতো করা হয়েছে। আর যে অভিযোগগুলো আছে, সেগুলো আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

‘তারপরেও আমাদের দলে অনেক ঘাটতি আছে। আমরা বড় বড় দেশগুলোকে তো পরাজিত করতে পারিনি। বিশ্বকাপেও কিন্তু আমরা অনেক ভালো খেলেছি, তারপরও সামান্য ভুলের জন্য পরাজিত হয়েছি। সেই বিষয়গুলো নিয়েই আমরা কাজ করছি—কীভাবে এই দলটাকে আরও সুন্দর করা যায় এবং শক্তিশালী করা যায়, সেটা নিয়ে কাজ করছি।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বিতর্কিত বিচারপতিদের পদত্যাগের দাবি সুপ্রিম কোর্ট বার সভাপতি

ঢাকা, ৮ আগস্ট, ২০২৪ : প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল

প্রধানমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে