সাভারে এসআই আলতাব হত্যা : রিমান্ডে আরও ৮ আসামি

সেপ্টেম্বর 8, 2026
by

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ৮ আসামির বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ রিমান্ড আদেশ দেন। মামলার এজাহারভুক্ত ৬ আসামির ৫ দিন এবং অজ্ঞাতনামা গ্রেপ্তারকৃত ২ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রিমান্ডপ্রাপ্ত এজাহারভুক্ত আসামিরা হলেন— আলাউদ্দিন, আপন, জিহাদ, ইমরান, নূর মোহাম্মদ রুদ্র ও রাব্বি। এছাড়া অজ্ঞাতনামা আসামি হিসেবে রিমান্ডপ্রাপ্তরা হলেন বিল্লাল ও দেলোয়ার।

জানা যায়, মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ও আমিনবাজার পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির আল আহসান গ্রেপ্তারকৃত আট আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত এজাহারভুক্ত ৬ জনের ৫ দিন এবং অপর ২ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় মোট ৮ আসামিকে আদালতে তোলা হয়েছিল। পুলিশ নিরপেক্ষ তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত রিমান্ডের এ আদেশ দেন।

উল্লেখ্য, গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বরদেশী পশ্চিমপাড়া এলাকার ‘এড্রইট ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানার সামনে সন্ত্রাসীরা এসআই আলতাব হোসেনের ওপর নৃশংস হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরবর্তীতে তিনি মারা যান। নিহত এসআই আলতাব হোসেন সপরিবারে ওই এলাকায় বসবাস করতেন।

ঘটনার পরদিন রোববার (৬ সেপ্টেম্বর) সকালে নিহতের স্ত্রী মোছা. শিউলী পারভীন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

হাইওয়ে ব্রিজ থেকে দূষিত খাদে পড়ল বাস, নিহত ৫১

উত্তর আমেরিকার দেশ গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত

বাবা-ছেলের জন্মদিন কেটেছে সেলিব্রেশনে : বুবলী

ঢাকাই মেগাস্টার শাকিব খান। শুক্রবার (২৮ মার্চ) ৪৬ বছরে পা