ইংল্যান্ডে পাকিস্তানের প্রথম ‘ডাবল সেঞ্চুরি’

সেপ্টেম্বর 11, 2026
by

তৃতীয় দিনেই ইনিংস হারের চোখ রাঙানি নিয়ে পাকিস্তান আজ (শুক্রবার) এজবাস্টনে খেলতে নেমেছিল। ২ উইকেটে ৫২ রান ছিল তাদের স্কোরবোর্ডে। আরেকবার তাদের ব্যাটিং দুর্ভোগ দেখার শঙ্কায় যারা ছিলেন, তাদের চমকে দিলো আজান আওয়াইস ও শান মাসুদের ব্যাট।

চলতি সিরিজে প্রথমবার পাকিস্তানের স্কোর দুইশ ছাড়িয়েছে। আগের দিন প্রথম ওভারে রানের খাতা না খুলে দুটি উইকেট হারায় সফরকারীরা। আজান আওয়াইস ও শান মাসুদ ১২৫ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন।

আজান ৮৪ বলে ১০ চারে ৫৯ রানে ফিরলে এই জুটি ভাঙে। শান ও বাবর আজমের জুটিও পঞ্চাশ ছাড়িয়ে গেছে। তাদের জুটিতেই প্রথমবারের মতো চলতি সিরিজে ‘ডাবল সেঞ্চুরি’ করেছে পাকিস্তান। আরেকটি ব্যাপার লক্ষণীয়, বাবর তিন ইনিংস খেলে একবারও ডাবল ডিজিটের রান করতে পারেননি। এবার তিনি সফল। লর্ডসে ৮ ও ৬ রান করার পর শেষ টেস্টের প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৭ রান। এবার ত্রিশের ঘরেই পৌঁছে গেলেন।

এর আগের দুই টেস্টে পাকিস্তানের সর্বোচ্চ রান ছিল ১৯৪, দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে। আগের তিন ইনিংসে তাদের রান ছিল যথাক্রমে ১৭১, ১৩৫ ও ১১০।

আরেকটি হারের মুখে দাঁড়িয়ে থাকা পাকিস্তান যদি আরেকবার ইংল্যান্ডকে ব্যাটিংয়ে নামাতে পারে, তাহলে সেটাই হবে তাদের চলতি সফরের সফলতা।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

চট্টগ্রামে ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার ময়লার ভাগাড় থেকে একটি নবজাতকের মরদেহ

বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি জহরুল ও সম্পাদক রিশাদ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক