ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আজ মাঠে নামবেন মেসিরা

সেপ্টেম্বর 20, 2026
by

ট্রফি জয়ের আনন্দের পর এবার লিগে ঘুরে দাঁড়ানোর পালা। ক্যাম্পিওনেস কাপের ফাইনালে গোল করেছেন, সতীর্থকে দিয়ে গোলও করিয়েছেন লিওনেল মেসি। সেই ম্যাচেই ক্যারিয়ারের ৪৮তম ট্রফি জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে শিরোপা উদ্‌যাপনের পর এবার ইন্টার মায়ামির সামনে নতুন চ্যালেঞ্জ।

আগামীকাল ভোর ৫টায় এমএলএসের ২৬তম রাউন্ডে সান দিয়েগোর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ওয়েস্টার্ন কনফারেন্সের দলটির বিপক্ষে ম্যাচটি মায়ামির জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগও। কারণ, শেষ সাত ম্যাচে জয় এসেছে মাত্র একটিতে। লিগে এমন পারফরম্যান্সের পর ক্যাম্পিওনেস কাপের সাফল্য আত্মবিশ্বাস জোগালেও মাঠের লড়াইয়ে তার প্রতিফলন দেখাতে হবে মেসিদের।

মায়ামির কোচ কিলিয়ান গনজালেসের জন্যও ম্যাচটি আলাদা গুরুত্বের। আমেরিকান লিগে কোচ হিসেবে এটাই তার প্রথম ম্যাচ। যদিও ক্রুজ আসুলের বিপক্ষে ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ডাগআউটে প্রথমবার বসেছিলেন তিনি।

পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে মায়ামির ব্যবধানটা বেশ বড়। ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মেসির দল, আর ন্যাশভিলের সংগ্রহ ৫৪। অর্থাৎ শীর্ষে উঠতে হলে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, ন্যাশভিলকেও পয়েন্ট হারাতে হবে।

ন্যাশভিলের বিপক্ষে সর্বশেষ ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয়েছিল মায়ামির। ২-২ গোলে ড্র হওয়া সেই ম্যাচটি শিরোপার দৌড়ে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। লিগের বাকি ম্যাচগুলোতে তাই পূর্ণ পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়েই নামতে হবে মেসিদের।

অবশ্য সান দিয়েগোর অবস্থাও খুব একটা স্বস্তির নয়। টানা তিন ম্যাচে হেরে মায়ামির বিপক্ষে খেলতে নামছে তারা। তবে প্রতিপক্ষের সাম্প্রতিক ব্যর্থতা মায়ামির জন্য সুযোগ তৈরি করলেও, সেই সুযোগ কাজে লাগানোই হবে আসল পরীক্ষা।

আর্জেন্টিনার জাতীয় দলে যোগ দেওয়ার আগে সান দিয়েগোর বিপক্ষেই কি শেষবার মাঠে নামবেন মেসি? তেমনটা নয়। স্কালোনির আর্জেন্টিনা দলের অন্য ফুটবলাররা এই সপ্তাহের ম্যাচ শেষে ফিফা আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের শিবিরে যোগ দেবেন। তবে মেসি যোগ দেবেন পরে।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার শেষ প্রীতি ম্যাচে খেলতে জাতীয় দলে যোগ দেবেন তিনি। তার আগে ইন্টার মায়ামির হয়ে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন মেসি। আন্তর্জাতিক বিরতির মধ্যেও চলবে এমএলএস। আগামী রোববার কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নির্বাচনী সমাবেশে গত শনিবার সাবেক মার্কিন

‘গণঅভ্যুত্থানে আহত সহযোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে’

স্বাস্থ্য মন্ত্রণালয়, জুলাই স্মৃতি ফাউন্ডেশন, এবং বিভিন্ন অংশীদারদের নিয়ে সমন্বয়ের