টিকটকে পরিচয়, ইমুতে প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী!

সেপ্টেম্বর 27, 2026
by

টিকটকে পরিচয়, এরপর ইমুতে নিয়মিত যোগাযোগ। একপর্যায়ে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে দেখা করতে গিয়ে শরীয়তপুরের নড়িয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার পর ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গত ২২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন।

অভিযুক্ত যুবকের নাম রাজু গাজী (২১)। তিনি সখিপুর থানার চারভাগা শনিকান্দি গ্রামের সুলতান গাজীর ছেলে।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার পূর্ব দিনারা গ্রামের ওই কিশোরীর সঙ্গে প্রায় তিন মাস আগে টিকটকের মাধ্যমে রাজুর পরিচয় হয়। পরে ইমুতে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হলে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরই ধারাবাহিকতায় গত ২১ সেপ্টেম্বর রাজুর সঙ্গে দেখা করতে নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক গোলারমাঠ এলাকায় যায় কিশোরী। সেখানে যাওয়ার পর রাজু তাকে জোর করে মোটরসাইকেলে তুলে সখিপুরে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে একদিন আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। পরদিন বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ঢাকায় নিয়ে যান রাজু। সেখানে একটি আবাসিক হোটেলে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে কিশোরী বিয়ের জন্য কাবিননামা করার কথা বললে তাকে এলাকায় ফিরিয়ে আনা হয়। এরপর বাড়ির পাশের একটি সড়কে রাজু তাকে রেখে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি জানাজানি হলে কিশোরীর পরিবারের সদস্যরা স্থানীয় মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চান। সেখানে সমাধান না হওয়ায় অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তারা। পরিবারের দাবি, রাজু বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ছাড়া মামলা করলে বা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে কিশোরীকে হত্যা করে মরদেহ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে তার পরিবার।

ভুক্তভোগীর পরিবারের ভাষ্য, আইনি সহায়তার জন্য সখিপুর থানায় গেলে তাদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে ২২ সেপ্টেম্বর আদালতে মামলা করেন কিশোরীর মা।

অভিযোগের বিষয়ে জানতে রাজু গাজীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ঝিনাইদহে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ২

ঝিনাইদহে ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এতে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের জন্যে ব্রাহ্মণবাড়িয়ায় মিলাদ মাহফিল

ব্রাহ্মণবাড়িয়া, ১৭ আগস্ট, ২০২৪ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান