পাঁচ মাস পেছাল ‘আন্ধার’-এর মুক্তি

সেপ্টেম্বর 29, 2026
by

দেশের চলচ্চিত্রে বড় ক্যানভাসে নির্মিত হতে যাচ্ছে ভৌতিক গল্পের সিনেমা ‘আন্ধার’। নির্মাণের ঘোষণা থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ও উন্মাদনা তুঙ্গে। তবে নির্ধারিত সময়ে এটি পর্দায় আসছে না। ছবির মান ও ভিএফএক্সের কাজ নিখুঁত রাখতে নির্ধারিত সময়ের পাঁচ মাস পর আগামী বছরের ২৬ মার্চ এটি প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা রায়হান রাফি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ছবি পেছানোর কারণ এবং নতুন মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানান নির্মাতা।

ভিডিও বার্তায় রায়হান রাফি বলেন, ‘যে ভিশন নিয়ে সিনেমাটা বানিয়েছি, এটা আমার ক্যারিয়ারে সবচেয়ে লম্বা সময় ধরে শুট করা এবং যত্ন নিয়ে বানানো কাজ। আমি দর্শকদের এমন কিছু দেখাতে চাই, যা তারা আগে কখনও দেখেননি। আমরা চাইলে আগামী ১৬ অক্টোবরেও সিনেমাটি রিলিজ করতে পারতাম। কিন্তু তাতে ভিএফএক্স ও পোস্ট প্রোডাকশনের কাজ মানসম্মত হতো না। মানের দিক থেকে দর্শকদের আমি কোনো ধোঁকা দিতে চাই না। ‘

ছবিটি কেন মুক্তি দেওয়া হচ্ছে না তার ব্যাখ্যা দিয়ে রাফী বলেন, ‘ঈদে সবার নানা রকম প্রতিশ্রুতির জায়গা থাকে। এছাড়া কোরবানির ঈদ অনেক দূরে। আমরা ইতোমধ্যে অক্টোবরের রিলিজ ডেট থেকে সরে এসে একটি কথা ভেঙেছি, আর কোনো ডেট মিস করতে চাই না। তাই সবকিছু ভেবে আগামী বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসকেই আমরা সিনেমাটি মুক্তির উপযুক্ত সময় মনে করছি।’

‘আন্ধার’ সিনেমার মূল গল্প বুনেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। দীর্ঘদিন ভূত নিয়ে গবেষণা ও রেডিওতে জনপ্রিয় ‘ভৌতিস্ট’ শো পরিচালনার অভিজ্ঞতার নির্যাস উঠে আসবে এই চলচ্চিত্রে। এছাড়া চিত্রনাট্য রচনায় তাদের সঙ্গে যুক্ত ছিলেন আদনান আদিব খান।

একঝাঁক তারকা শিল্পীর উপস্থিতিতে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিন। বড় আয়োজনের এই চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় ডেবিউ হতে যাচ্ছে নতুন দুই মুখ ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতাদের সঙ্গে

হাসপাতা‌লে স্ত্রীর লাশ রে‌খে লাপাত্তা স্বামী

ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে সীমা বেগম (২২) না‌মের এক