‘যুদ্ধ করে’ দলে ভেড়ানো রাকিবের কীর্তি, তুষার বললেন ‘লম্বা রেসের ঘোড়া’

অক্টোবর 21, 2026
by

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) তৃতীয় রাউন্ডের চতুর্থ দিনে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে জয় তুলে নিয়েছে খুলনা বিভাগ। এই জয়ের নায়ক বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া খুলনার বাঁহাতি স্পিনার রাকিব হাওলাদার। প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে অভিষেকেই দারুণ এক কীর্তি গড়েছেন এই তরুণ ক্রিকেটার।

গতকাল চোট পাওয়া সামিউন বশির রাতুলের কনকাশন বদলি হিসেবে খেলতে নেমেছিলেন রাকিব। পরে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট শিকার করেছেন।

রাতুল মাথায় আঘাত (কনকাশন) পেলে ম্যাচ চলাকালীন বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পান এই তরুণ বাঁহাতি স্পিনার। বাকিটা মাঠেই প্রমাণ করলেন। রাকিবের এমন পারফরম্যান্সে সবচেয়ে খুশি সম্ভবত খুলনার প্রধান কোচের দায়িত্বে থাকা তুষার ইমরান। 

রাকিবের বয়স আঠারো। ছিমছাম দেহের অধিকারী হওয়ায় বয়সটা আরও কম বলে মনে হতে পারেই যে কারোর। প্রথম বিভাগ কিংবা অনূর্ধ্ব ১৯ কোথাও না খেলা একটা ছেলে সরাসরি প্রথম শ্রেণীর ক্রিকেটে সুযোগ পেলেন। ব্যাপারটা জানতে ফিরতে হবে একটু পেছনে। 

খুলনার প্রধান কোচের দায়িত্বে তুষার ইমরান। নিজের ক্রিকেট ক্যারিয়ারে হাজার হাজার রান করেছেন ঘরোয়াতে। এরপর যোগ দিয়েছেন কোচিং পেশাতে। তার চোখ যে জহুরির চোখ সেটার প্রশংসা তো করতেই হয়।

বয়সভিত্তিক দলে থাকায় রাকিবকে অনেক আগে থেকেই চেনেন জানেন তুষার। যে কারণে তার প্রতি আস্থা রেখেই নিজে দায়িত্ব নিয়ে দলে ভেড়ান রাকিবকে। প্রথম দুই রাউন্ডে দলে জায়গা হয়নি তার। তবে উদ্বোধনী ম্যাচ খুলনায় কাভার করতে গিয়েছিলেন এই প্রতিবেদক। কাছ থেকে তার বোলিং অনুশীলন দেখলে রাকিবের প্রতিভা নিয়ে সন্দেহ থাকার কথা না। 

রাকিবের অনবদ্য অভিষেকে সবচেয়ে খুশি দলটির কোচ তুষার ইমরান। প্রতিবেদক এই কোচকে অভিনন্দন জানাতেই ঠোটের কোণে এক চিলতে হাসি নিয়ে তুষার জানালেন, ‘সে আস্থার প্রতিদান দিয়েছে।’

তুষার বলছিলেন, ‘রাকিবকে চিনি অনেকদিন ধরে। বয়সভিত্তিক দল থেকে দেখেছি তার মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তখনই ভেবেছিলাম সে লম্বা রেসের ঘোড়া। এরপর এনসিএলে তাকে দলে ভেড়ালাম এক প্রকার নিজে দায়িত্ব নিয়ে, যুদ্ধ করে। কারণ সে কোথাও খেলেনি একবারে প্রথম শ্রেণীর ক্রিকেট খেললো এবং পারফর্ম করে দেখালো। সে অনেক বছর পারফর্ম করবে এটা মনে করি।’

রাকিব হাওলাদার নিজে কি ভেবেছিলেন এমন অভিষেকের কথা। সেটাও কনকাশন হিসেবে মাঠে নেমে। ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচ জেতানো রাকিব বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে। স্যার আগে থেকে রেডি থাকতে বলেছিলেন। সুযোগ আসবে সেটা কাজে লাগাতে হবে। আমি সেটাই করেছি। আমি শুধু ভালো জায়গায় বল করে যেতে চেয়েছি। আলহামদুলিল্লাহ সফল হয়েছি। সামনে এ ধারাটা অভ্যাহত রাখতে চাই।’

রাকিবের প্রথম শ্রেণীতে দ্রুত খেলা এবং পারফর্ম করাই খুশি জাতীয় দলের নির্বাচক নাদিফ চৌধুরি। বয়সভিত্তিক দল থেকেই এই স্পিনারকে চেনেন নাদিফ। তিনি বলছিলেন, ‘আমি রাকিবকে চিনি অনেক আগে থেকে। ইমরান ভাই যখন আমাদের কাছে তার কথা বলল আমরা ভেবেছিলাম সিদ্ধান্ত নিয়ে। এখন তো পারফর্ম করে দেখালো। এমন তরুণরা পারফর্ম করলে দেশের জন্য ভালো। আশা করি সে এটা অভ্যাহত রাখবে।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

শ্রীলংকার অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা

শ্রীলংকা টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়লেন স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। পদত্যাগ

কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা ট্রাম্পের

কানাডা এবং মেক্সিকোর ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক কার্যকরের ঘোষণা