এবার জিবলির ট্রেন্ডে গা ভাসালেন অমিতাভ বচ্চন

এপ্রিল 1, 2025
by

সামাজিক যোগাযোগ মাধ্যমে জিবলি নিয়ে রীতিমতো ঝড় চলছে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সেলেব কেউ বাদ নেই, সবাই নিজেদের নয়া অবতারের ছবি শেয়ার করছেন। সবাই পছন্দমতো ছবি নিয়ে বানিয়ে ফেলছেন জিবলি স্টাইল ছবি। এবার এই ট্রেন্ডে গা ভাসালেন বলিউডডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, সুপরিচিত ফ্যান মোমেন্ট থেকে শুরু করে ব্যক্তিগত কিছু মুহূর্ত, সবকিছুই তিনি পাল্টে ফেলেছেন AI ছবিতে। একটি ছবিতে আবার তাকে মন দিয়ে আঁকতেও দেখা গেছে।

তবে জিবলি স্টাইলে এই ছবিগুলো বানানো হলেও এগুলো অন্য আর পাঁচটা ছবির থেকে একেবারেই আলাদা, কারণ এই ছবিগুলোতে অমিতাভের ব্যক্তিত্ব খুব ভালোভাবে প্রকাশ পেয়েছে।

ভক্তদের সামনে তিনি ঠিক যেভাবে হাতজোড় করে দাঁড়ান, যেভাবে সাক্ষাৎ দেন ভক্তদের, কার্টুন ছবিতেও ঠিক তেমনভাবেই দেখা গেছে তাকে। অমিতাভের এই জিবলি অ্যালবাম দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। 

এদিকে নিজের ব্লগে জিবলি নিয়ে মনের কথা লিখেছেন বর্ষীয়ান অভিনেতা। সেখানে তিনি বর্তমান সময়ে প্রযুক্তি নির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘আমরা বর্তমানে যা নিয়ে কাজ করছি তা আমাদের চিন্তাভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। তাহলে এই সমস্যার সমাধান কীভাবে সম্ভব?’ 

একই সঙ্গে তিনি জিবলি নিয়ে আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, ‘বর্তমানে জিবলি পৃথিবীকে গ্রাস করেছে।’ সেই সঙ্গে রিলস বানানো নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন অভিনেতা। 

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

‘রিসেট বাটন’ নিয়ে বক্তব্য স্পষ্ট করল প্রধান উপদেষ্টার প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে

‘আপনারা গালি দিলেও বলব, থামুন’

দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে জনগণকে শান্ত হওয়ার এবং সরকারকে কাজ