সিনিয়র ছাঁটাইয়ের পথেই হাঁটছেন আর্জেন্টিনা কোচ
উরুগুয়ের বিপক্ষে রক্ষণে খুব বড় পরীক্ষা দিতে হয়নি কাউকে। তবু নিকোলাস ওতামেন্ডির খেলাটায় খুব বেশি অসন্তুষ্ট হবেন না আর্জেন্টিনা ফুটবলের ভক্ত-সমর্থকরা। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা লিসান্দ্রো মার্তিনেজ ইনজুরিতে পড়ার সুবাদেই ওতামেন্দি এবং ক্রিশ্চিয়ান রোমেরোর জুটি দেখা গেল আলবিসেলেস্তেদের স্কোয়াডে। সেটা একেবারেই মন্দ হয়নি।