সরকারকে আইনশৃঙ্খলার আরও উন্নতি ঘটাতে হবে : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা মনে করছি ধর্ষণের ঘটনাগুলো অনেক উদ্বেগ তৈরি করছে সমাজে এবং আমাদের নারীদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলার উন্নয়নের বিকল্প নেই। আইনশৃঙ্খলার যেহেতু উন্নতি হচ্ছে না, সেই সুযোগেই এ ধরনের ঘটনাগুলো বাড়ছে