মেরুদণ্ড শীতল করা তথ্য বের হয়ে আসছে : ফারুকী
ভ্যানের ওপর তোলা হচ্ছে একের পর এক লাশ। মাথায় হেলমেট বুকে ভেস্ট পরিহিত কয়েকজন পুলিশ সদস্য ব্যস্ত এই কাজে। মরদেহগুলো ঢেকে দেওয়া হলো ময়লা চাদর আর রাস্তার পাশের ব্যানারে। চাদর আর ব্যানারের আড়াল থেকে দেখা যাচ্ছে হাত-পা-মাথা….সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক