নেপালের রাষ্ট্রদূতের কাছে সার্কের খোঁজখবর নিলেন ড. ইউনূস
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কে ২০১৪ সালের পর আর কোনো শীর্ষ সম্মেলন হয়নি। এ অবস্থায় সার্কের সহযোগিতা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে