মাখাভাত ফেলে বিজয় মিছিলে গিয়ে শহীদ হন তাহমিদ
গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর শুনে মাখাভাত ফেলে বিজয় মিছিলে যোগ দিতে যান মো. তাহমিদ আবদুল্লাহ। সেদিন দুপুরে বাসায় তিনি লালশাক দিয়ে ভাত খাচ্ছিলেন। এ সময় বন্ধুর ফোনে জানতে পারেন, শেখ হাসিনা দেশ