লিভারপুলের কাছে বিধ্বস্ত ইউনাইটেড, প্যালেসের সাথে পয়েন্ট হারিয়েছে চেলসি
লুইস দিয়াজের নৈপুন্যে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে পরাজিত করে নতুন কোচ আর্নে স্লটের অধীনে শতভাগ জয় বজায় রেখেছে লিভারপুল। রোববার দিনের আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সাথে ১-১ গোলে ড্র করে হতাশ করেছে চেলসি।মৌসুমের শেষে জার্গেন ক্লপের স্থলাভিষিক্ত হন ফেইনুর্ডের সাবেক কোচ স্লট।