সর্বশেষ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

আগস্ট 14, 2024
ঢাকা, ১৪ আগস্ট, ২০২৪ : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের  প্রেস সচিব হিসেবে বার্তা সংস্থা এএফপি’র বাংলাদেশ ব্যুরোপ্রধান শফিকুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ প্রকাশ করা হয়।রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

আগস্ট 14, 2024
সাভার, ১৪ আগস্ট, ২০২৪ : মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, বীরপ্রতিক সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।তিনি আজ সকাল ১০টায় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সাভারে জাতীয় স্মৃতিসৌধের মূল শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।উপদেষ্টার

সিলেটে পুলিশের কাছ থেকে লুন্ঠিত ৭৭টি অস্ত্র উদ্ধার

আগস্ট 13, 2024
সিলেট, ১৩ আগস্ট ২০২৪ : সিলেটে গত ৫ আগস্ট সহিংসতায় থানাগুলো থেকে লুন্ঠিত অস্ত্রের মধ্যে ইতোমধ্যে ৭৭টি অস্ত্র এবং কিছু গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে।আজ মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে এসএমজি,

পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে অবসর প্রদান

আগস্ট 13, 2024
ঢাকা, ১৩ আগস্ট, ২০২৪ : রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান এবং রংপুর রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল বাতেনকে অবসরে পাঠানো হয়েছে।মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ দুই কর্মকর্তাকে অবসরে পাঠানোর কথা জানানো হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের

টানা তিন দিনের কর্মসূচী ঘোষণা করলো বিএনপি

আগস্ট 13, 2024
ঢাকা, ১৩ আগস্ট, ২০২৪ : সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে ১৪ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত টানা ৩ দিনের কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবি, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন

জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত

আগস্ট 13, 2024
ঢাকা, ১৩ আগস্ট, ২০২৪ : বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদ (একাংশ)-এর আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আজ জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়, মতবিনিময় সভায় দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার

২৬ দিন পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

আগস্ট 13, 2024
নারায়ণগঞ্জ, ১৩ আগষ্ট, ২০২৪ : ২৬ দিন পর আজ আবারো শুরু হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচল। গত ১৮ জুলাই কোটা সংস্কারের আন্দোলন চলাকালে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার সকালে আবারও এ রুটে ট্রেন চলাচল

সালমান এফ. রহমান ও আনিসুল হক গ্রেফতার

আগস্ট 13, 2024
ঢাকা, ১৩ আগস্ট, ২০২৪ : সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ. রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করেছে পুলিশ।   ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন আজ রাতে এক ক্ষুদে বার্তায় বাসসকে একথা জানান।তিনি জানান, গোপন তথ্যের

শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত চার বিচারপতি

আগস্ট 13, 2024
ঢাকা, ১৩ আগস্ট, ২০২৪ : সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত চার জন বিচারপতি শপথ নিয়েছেন।শপথ নেয়া চার বিচারপতি হলেন-বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস, এম, এমদাদুল হক।আজ সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ
1 703 704 705 706 707 771