জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের আজ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তবে, প্রধান উপদেষ্টার যাত্রার তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান