সৌদি নিয়ে নির্যাতন ও মুক্তিপণ আদায়, বরিশালে মামলা

সেপ্টেম্বর 30, 2024
by

সৌদি আরবে নিয়ে নির্যাতন ও মুক্তিপণ নেওয়ার অভিযোগে একই পরিবারের তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী এক যুবক।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বরিশাল মানবপাচার ট্রাইব্যুনালে তিনি এই মামলা করেন।

বিচারক সোহেল আহমেদ মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা।

ভুক্তভোগী জহিরুল জমাদ্দার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার আড়াইবেকী গ্রামের বাসিন্দা।

আসামিরা হলেন—সৌদি প্রবাসী বাকেরগঞ্জের আড়াইবেকী গ্রামের বাসিন্দা সোহরাব জমাদ্দারের ছেলে বশির জমাদ্দার, তার স্ত্রী ঝুমুর বেগম ও তার বাবা সোহরাব জমাদ্দার।

বেঞ্চ সহকারী তুহিন বলেন, আসামিরা একই এলাকায় হওয়ায় পূর্ব পরিচিত। পরিচয়ের সূত্র ধরে বাদী জহিরুলসহ আরেক ব্যক্তি মনির খানকে সৌদি আরবে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখান আসামিরা। সেই প্রলোভনে সাড়া দিয়ে দুইজনে ১০ লাখ টাকা দেন আসামিদের। ২০২১ সালের ১৬ নভেম্বর দুইজনকে সৌদি আরব নেওয়া হয়। সৌদির আরবে হায়েল সিটির আল খাস্তা গ্রামের একটি কক্ষে নিয়ে দুইজনকে রাখা হয়। পরে তাদের মরুভূমিতে কাজ দেন।

তিনি আরও বলেন, বাদী জহিরুল ও মনির খান ওই কাজ করতে না চাইলে তাদের একটি ঘরে নিয়ে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভিসাসহ ৬৯ হাজার ৫০০ রিয়াল মুক্তিপণ হিসেবে নেন আসামিরা। পাসপোর্ট ও ভিসা না থাকায় পুলিশ জহিরুলকে আটক করে। গত ৮ মে জহিরুল ও মনির খানকে দেশে ফেরত পাঠিয়ে দেয়। দেশে ফিরে এসে টাকা ফেরত চাইলে আসামিরা জহিরুলকে হত্যার হুমকি দেন। তাই আদালতে মামলা করে ন্যায়বিচার চেয়েছেন বাদী জহিরুল।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

জমি বিরোধে চাচাতো ভাইকে হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২

বাগেরহাটের রামপালে জমি বিরোধে চাচাতো ভাইদের হামলায় শেখ আহাদ আহমেদ

সাকিবের নাম সরিয়ে ফেলল আইসিসি

ভারতের মাটিতে কদিন আগে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে