অসুস্থতায় শয্যাশায়ী প্রীতি জিনতা

আগস্ট 28, 2026
by

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। সুদূর প্যারিসে গিয়ে হঠাৎ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। শারীরিক অসুস্থতায় যখন মন ও শরীর দুটোই মেজাজ হারিয়েছিল, ঠিক তখনই এক অপ্রত্যাশিত ভালোবাসায় সিক্ত হলেন তিনি। প্রীতির অসুস্থতার খবর পেয়ে তার মন ভালো করতে সারপ্রাইজ পাঠান এক প্রতিবেশী যা মুহূর্তেই অভিনেত্রীর মুখে হাসি ফুটিয়েছে।

মূলত এক বন্ধুর মাধ্যমে প্রীতির এই অসুস্থতার কথা জানতে পারেন প্যারিসে বসবাসকারী ওই মিষ্টি ও দয়ালু পরিবারটি। আর দেরি না করে অভিনেত্রীকে দ্রুত সুস্থ করে তুলতে শহরের এক বিশেষ রেস্টুরেন্ট থেকে তার পছন্দের খাবার ‘কঢ়ী-চাওয়াল’ পাঠিয়ে দেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, খাবারের বক্স খুলে কঢ়ী-চাওয়াল দেখে আনন্দে আত্মহারা প্রীতি। এই ছোট্ট অথচ আন্তরিক উদ্যোগের জন্য ওই পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

প্রীতি জানান, পাঞ্জাবি আতিথেয়তার যে আলাদা একটি বিশ্বজোড়া সুনাম রয়েছে, এই ঘটনা যেন তারই এক অনন্য দৃষ্টান্ত। একইসঙ্গে প্যারিসে গেলে সবাইকে ওই নির্দিষ্ট দোকানের খাবার পরখ করে দেখারও পরামর্শ দেন তিনি। এই উষ্ণ ভালোবাসা ও পরোপকারী মনোভাব তিনি চিরকাল মনে রাখবেন বলে জানান।

উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর সম্প্রতি ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার মাধ্যমে রাজকীয়ভাবে বড়পর্দায় ফিরেছেন প্রীতি জিনতা। রাজকুমার সন্তোষী পরিচালিত ও সানি দেওলের বিপরীতে অভিনয় করা এই ছবিটি গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

প্রথম দিনের কঠিন শুটিং আর দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে প্রীতি কিছুটা উদ্বিগ্ন থাকলেও সহ-অভিনেতা সানি দেওলের আন্তরিক সহযোগিতায় সবটাই সহজ হয়ে যায়। এর আগে ২০১৮ সালের ‘ভইয়াজি সুপারহিট’ ছবিতে প্রীতিকে পূর্ণাঙ্গ চরিত্রে শেষবারের মতো দেখা গিয়েছিল।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

দুবাইতে সড়ক দুর্ঘটনায় নবাবগঞ্জ ও দোহারের ৫জন নিহত: পরিবারে শোকের মাতম

সংযুক্ত আরব আরিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকারনবাবগঞ্জ ও দোহারের

বিষণ্ন বড়দিনে ‘মৃত্যু ও ধ্বংস’ শেষের প্রার্থনা বিধ্বস্ত গাজায়

খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন আজ। বরাবরের মতো এবারও বিশ্বজুড়ে