বাংলাদেশ - Page 26

তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন নেই

তুরাগ নদ থেকে উদ্ধার বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা জেলা
অক্টোবর 29, 2026

গুমের অধ্যাদেশে বিএনপি আ. লীগের পথেই হাঁটছে : সারজিস আলম

গুমের অধ্যাদেশে বিএনপি আওয়ামী লীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনী শহরের একটি হোটেলে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি। সারজিস আলম
আগস্ট 27, 2026

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরের নগরকান্দায় যৌতুকের দাবিতে স্ত্রী কহিনুর বেগমকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আসামি ওই নারীর স্বামী লিটন মিয়া ওরফে লিটুকে (৫০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আগস্ট 27, 2026

গাজীপুরে ঝুটের গোডাউনের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরে ঝুটের গোডাউনে লাগা আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, দেওলিয়া বাড়ী এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
আগস্ট 27, 2026

অভিনব কায়দায় পায়ুপথে লুকিয়ে হেরোইন পাচার, গ্রেপ্তার ২

নাটোরে অভিনব কায়দায় পায়ুপথে লুকিয়ে হেরোইন পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (২৬ আগস্ট) রাতে শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার
আগস্ট 27, 2026

পারমাণবিক প্রযুক্তির ব্যবহারের সম্ভাবনা তুলে ধরলেন প্রযুক্তিমন্ত্রী

পারমাণবিক শক্তির নিরাপদ, সুরক্ষিত ও শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘অ্যাটমিক টেকনোলজিস লাইসেন্সড ফর অ্যাপ্লিকেশন্স অব সি (এটলাস)
আগস্ট 27, 2026

নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে আকস্মিক বন্যা
আগস্ট 27, 2026

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা এবং ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ। বুধবার (২৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের পরিস্থিতি নিয়ে পাওয়া বিভিন্ন প্রতিবেদনে শত শত মানুষের নিখোঁজ হওয়ার কথা
আগস্ট 26, 2026

৩১ ঘন্টা পর ভেসে এলো নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ

কক্সবাজার সৈকতের নাজিরারটেক পয়েন্টে নিখোঁজের প্রায় ৩১ ঘণ্টা পর ভেসে উঠেছে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ। বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে সৈকতের পাড়ে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি সৈকতের কর্মীদের জানান। খবর পেয়ে সৈকতের কর্মীদের সুপারভাইজার মাহাবুবুর রহমান ঘটনাস্থলে যান।
আগস্ট 26, 2026

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ২৫ জন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন সঞ্জীবন সরকার জীবন (৫৪), নিতু (৩৩), মাহমুদা আক্তার (৩১), মো. রুবেল (৩০), মহসিন (৩৪), নুরী, উম্মে হাবিবা রহমান, লাল মিয়া, এইচ এম আব্দুল মান্নান,
আগস্ট 26, 2026

ফেনী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

ফেনীর পরশুরাম উপজেলার উত্তর কোলাপাড়া আমজাদনগর সীমান্ত এলাকা থেকে মো. সুজন (২৫) নামে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাকে ভারতের বিলোনিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সীমান্তের ২১৬৩ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আগস্ট 26, 2026
1 … 24 25 26 27 28 … 355