বাংলাদেশ - Page 11

সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও মেডিকেল টিমের অভিযান অব্যাহত

মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের উদ্ধারকারী ও মেডিকেল টিমের কার্যক্রম চলমান রয়েছে। এ পরিপ্রেক্ষিতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল দেশটির রাজধানী নেপিদোতে জুবু থিরি টাউনশিপ এবং নেপিদো এলাকার কয়েকটি বিল্ডিংয়ে এ উদ্ধার অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো
এপ্রিল 3, 2025

সিরাজগঞ্জে লরিচাপায় নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লরিচাপায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে অটোরিকশাচালক শরিফুল ইসলাম ও উল্লাপাড়া উপজেলার
এপ্রিল 3, 2025

নৈশভোজের টেবিলে পাশাপাশি ড. ইউনূস ও মোদি

বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তাদের দুজনকে এক টেবিলে পাশাপাশি বসতে দেখা গেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি অভিজাত হোটেলে এ নৈশভোজের আয়োজন করা হয়েছে।
এপ্রিল 3, 2025

ময়মনসিংহে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ময়মনসিংহের তারাকান্দায় ৮ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (০২ এপ্রিল) গভীর রাতে তারাকান্দা উপজেলা কামারগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে। এরইমধ্যে ডাক্তারী পরীক্ষার জন্য ওই নারীকে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাইদুল ইসলাম পলাতক
এপ্রিল 3, 2025

ফেসবুক পোস্টে কমেন্টস নিয়ে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ 

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌর যুবদল নেতার একটি ফেসবুক পোস্টে একে অপরের মন্তব্যের জেরে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহী রহমান ও সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাইয়ুন কবীর আকাশের লোকজনের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের
এপ্রিল 3, 2025

চুনতির জাঙ্গালিয়া এলেই চালকদের হচ্ছেটা কী?

বন্দর নগরী চট্টগ্রাম থেকে সমুদ্রের শহর কক্সবাজার যাওয়ার পথে বিপজ্জনক এক এলাকা লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়া। হরহামেশাই সেখানে ঘটছে দুর্ঘটনা, প্রাণ যাচ্ছে মানুষের। কেবল ঈদের তিন দিনেই এ সড়কে মারা গেছেন অন্তত ১৫ জন। সড়ক দুর্ঘটনার হটস্পট হিসেবে পরিচিতি পেয়েছে এই জাঙ্গালিয়া। দুর্ঘটনার কারণ হিসেবে
এপ্রিল 3, 2025

৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, অতঃপর…

রংপুরের মিঠাপুকুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এতে এক কিশোরকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার (২ এপ্রিল) সকালে মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে মিঠাপুকুর উপজেলার ৯ নম্বর
এপ্রিল 2, 2025

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ জন্য এই আঞ্চলিক জোটের সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করা হবে। বুধবার (২ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য
এপ্রিল 2, 2025

তারাবির টাকার হিসাব নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রমজানে মসজিদের তারাবির নামাজ পড়ানোর জন্য তোলা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের দেওয়া তথ্য
এপ্রিল 2, 2025

দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একই স্থানে টানা দুদিনে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (০২ এপ্রিল) যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এর
এপ্রিল 2, 2025
1 9 10 11 12 13 320